বাংলাদেশ ডেস্ক: বাঙালি সংস্কৃতিকে ধরে রাখতে বর্ণাঢ্য পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে।
৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে কলেজ প্রাঙ্গণে উৎসবের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে হরেক রকমের পিঠার পসরা নিয়ে বিভিন্ন স্টল সাজান কলেজের শিক্ষার্থীরা। স্টলগুলোতে পুলি পিঠা, চিতাই পিঠা, ভাপা পিঠা, জামাই পিঠা, নকশি পিঠা, পাটিসাপটা, দুধ চিতই, গোলাপ পিঠা, ঝাল পিঠা, পদ্ম সেমাইসহ অসংখ্য রকমের পিঠার আয়োজন ছিল।
সকাল ১০ টায় ফিতা কেটে উৎসব উদ্বোধন করেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহমুদা হাসান। এসময় উপস্থিত ছিলেন আদ্-দ্বীন হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন, আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. আফিকুর রহমান, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মাজহারুল ইসলামসহ অন্যরা।
স্টলগুলোতে বিভিন্ন ধরনের গ্রামীণ পিঠা-পুলির পাশাপাশি স্থান পায় ভারত, নেপাল, ভুটানসহ কয়েকটি দেশের পিঠা। অতিথিরা প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখেন এবং পিঠার স্বাদ উপভোগ করেন।
অনুষ্ঠানে আসা শিক্ষার্থীরাও ছিলেন উচ্ছ্বসিত। বলেন, পিঠা শুধু খাবার নয়, এর সাথে জড়িয়ে আছে গ্রাম বাংলার ঐতিহ্য। এই উৎসবের মধ্য দিয়ে বাঙালী ঐতিহ্য ও সংস্কৃতি ছড়িয়ে পড়ুক সবার প্রাণে।
মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন বলেন, পিঠা উৎসব বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। আদ্-দ্বীন মেডিকেল কলেজ গ্রামের পিঠা-পুলির আমেজকে ফুটিয়ে তুলতে পিঠা উৎসবের আয়োজন করেছে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহমুদা হাসান বলেন, সময়ের বিবর্তনে পিঠা উৎসব খুব একটা হচ্ছে না। পিঠা উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন অঞ্চলের পিঠা-পুলি সম্পর্কে জানতে পারে।
এনআরবি৩৬৫/এএমএম/টিটি
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই–মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও পড়তে পারেন:
চার্চ অব বাংলাদেশে সংঘটিত অনিয়ম-দূর্নীতির তদন্ত ও বিচার দাবি
গ্যালারি চিত্রকে শুরু হচ্ছে চিত্র প্রদর্শনী
সাহিত্যিক রণেশ দাশগুপ্তের ১১৩তম জন্ম জয়ন্তী উদযাপিত