Wednesday
29 April 2026

মালদ্বীপে বিপুল পরিমাণ ডলারসহ বাংলাদেশি আটক

August 27, 2024

এশিয়া ডেস্ক (মালদ্বীপ): মালদ্বীপে শামীম ইসলাম সাগর নামে এক বাংলাদেশিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছে ৮১ হাজার ৩০ ডলার পাওয়া গেছে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি টাকা।

রোববার দেশটির ভেলেনা আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে তাকে আটক করা হয়।

এয়ারপোর্টের কাস্টম সিকিউরিটি সন্দেহ অনুযায়ী তার ব্যাগ তল্লাশি করা হয়। তখন লাগেজের ভেতরে কালো পলিথিনের বাঁধা কনপ্লেক্সের একটি বক্সের ভেতরে এই ডলার পাওয়া যায়।

মালদ্বীপের আইন অনুযায়ী একজন প্যাসেঞ্জার তার সাথে করে বিশ হাজার ডলার নিতে পারবে। কাস্টম ডিক্লারেশনের মাধ্যমে এর চেয়েও বেশি ডলার নিতে পারবে। সেক্ষেত্রে সরকারের ট্যাক্স পরিশোধ প্রযোজ্য।

শামীম ইসলাম সাগর একটি বেসরকারি বিমানে ঢাকার উদ্দেশে মালদ্বীপ বিমানবন্দর ত্যাগ করার সময় তাকে আটক করা হয়। তার কাছে পাওয়া বান্ডিল করা ডলারের ওপর বিভিন্ন নামের ট্যাগ লাগানো রয়েছে। ধারণা করা হয়, এই ডলার পাচারের সাথে অবৈধ হুন্ডির ব্যবসায়ীরা জড়িত।

এ বিষয়ে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ সোহেল পারভেজ বলেন, মুষ্টিমেয় কয়েকজন প্রবাসীদের কারণে একদিকে যেমন দেশের সুনাম নষ্ট হচ্ছে। অন্যদিকে শ্রমবাজারের শীর্ষে থাকা বাংলাদেশি শ্রমিকদের প্রতি মালদ্বীপের সাধারণ মানুষের অনীহা সৃষ্টি হচ্ছে। যার ফলে, ভবিষ্যতে মালদ্বীপের শ্রমবাজার হুমকির মুখে পড়তে পারে।

এনআরবি৩৬৫/ এএমএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

আরও পড়ুন:

সংশোধিত আইনের মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী নেবে মালদ্বীপ

মালদ্বীপ প্রবাসীদের সাথে হাইকমিশনের মতবিনিময়

দেশ পুনর্গঠনে বৈধপথে রেমিট্যান্স পাঠাবে প্রবাসীরা