Sunday
03 May 2026

মালয়েশিয়ায় ধর্ষণ মামলায় বাংলাদেশিকে ২২ বছরের জেল

November 15, 2023

এশিয়া ডেস্ক: ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাবুল নামের এক বাংলাদেশিকে ২২ বছরের জেল ও ১৫টি বেত্রাঘাতের সাজা দিয়েছে মালয়েশিয়ার আদালত।

বুধবার (১৫ নভেম্বর) নেগেরি সেম্বিলান রাজ্যের সেরেম্বানের দায়রা আদালতের বিচারক দাতিন সুরিতা বুদিন ওই বাংলাদেশির বিরুদ্ধে আনা অভিযোগ ও যুক্তিতর্ক শোনার পর এই সাজা দেন।

সাজাপ্রাপ্ত বাবুলের বয়স ৪৪ বছর। সে মালয়েশিয়ায় পোশাক ব্যবসা করে। ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি অভিযুক্ত বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের তারিখ থেকে তাকে এই সাজা দেয় আদালত।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে সেরেম্বানের লাবু বাটু ১০-এর কামপুং ওরাং আসলি টেকির মেন্টারার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

১৩ বছর বয়েসি মেয়েটির মা দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুর পর ভুক্তভোগী মেয়েটি অভিযুক্ত বাংলাদেশির সহায়তায় চলছিল বলে জানা গেছে।

এনআরবি৩৬৫/এএমএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]