Thursday
30 April 2026

যে চারটি শহর থেকে বছরের শেষ সূর্যাস্ত দেখা গেলো না

January 1, 2025

আমেরিকা ডেস্ক (যুক্তরাষ্ট্র): বিশ্বজুড়ে নানা আয়োজনে বিদায় জানানো হয়েছে ২০২৪ খৃষ্টাব্দকে। আয়োজন করে দেখা হয়েছে বছরের শেষ সূর্যাস্ত। কিন্তু বিশ্বের চারটি শহর থেকে দেখা যায়নি বছরের শেষ সূর্যাস্ত। শুধু এ বছরই নয়, কোনো বছরই এই শহরগুলোর বাসিন্দারা বছরের শেষ সূর্যাস্ত দেখতে পারেন না। এই সময়টায় চলে ‘পোলার নাইট’।

Poler Night

সূর্যাস্ত দেখতে না পারা এই চারটি শহর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে উত্তরের আলাস্কা রাজ্যের অন্যতম শহর উৎকিয়াভিক, কাকটোভিক, পয়েন্ট হোপ ও আনাকটুভুক পাস। মূলত, বছরের এই সময়টায় তারা সূর্যের দেখা পায় না। নভেম্বরের শেষ দিকে সেখানে বছরের শেষ সূর্যাস্ত হয়। টানা ৬৫ দিন সেখানে সূর্য ওঠে না।

এই চারটি শহরের অন্যতম উৎকিয়াভিক। এক সময় ব্যারো নামে পরিচিত ছিল শহরটি। শহরটি সুমেরু থেকে ৩২০ মাইল দূরে অবস্থিত। সেখানকার জনসংখ্যা মাত্র ৫ হাজার। এই শহরে সবশেষ সূর্যাস্ত দেখা গেছে গত নভেম্বর মাসের শেষ দিকে। আবার ১৬ জানুয়ারি, ঠিক ৬৫ দিন পর দেখা মিলবে সূর্যাস্তের।

শহর চারটি কি এই ৬৫ দিন পুরোই ডুবে থাকে অন্ধকারে? মোটেই তা নয়। প্রতিদিনই ভোর আসবে। আলো থাকবে কয়েক ঘন্টা। এরপর আবার অন্ধকার নেমে আসবে। প্রতিবছরই এমনটা হয়ে থাকে। এখন সেখানে তাপমাত্রা ৫ থেকে ১০ ডিগ্রির ফারেনহাইট। শীতের মাত্রা বেড়ে গেলে তা ২০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত নামতে পারে।

পোলার নাইটে অভ্যস্ত এসব শহরের বাসিন্দারা। তারা বিভিন্ন কৃত্রিম আলো ব্যবহার করে নিজেদের প্রয়োজন মেটান। সূর্যালোক না থাকায় তাদের ভিটামিন ডি-এর ঘাটতি দেখা দেয়। ঘাটতি দূর করতে এই ৬৫ দিনের কথা মাথায় রেখে তারা বছরের অন্য সময় প্রচুর ভিটামিন ডি জমিয়ে রাখেন।

এনআরবি৩৬৫/এএমএম/টিটি

[প্রিয় পাঠক, NRB365-আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

আরও পড়তে পারেন:

বিদায় ২০২৪, স্বাগত ২০২৫

নিউইয়র্কে চালু হলো ক্রেডিট কার্ডের মাধ্যমে কনস্যুলার পরিষেবা

কানাডার মন্ট্রিয়লে বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সেবা

মার্কিন নির্বাচনে জয়ী ৫ বাংলাদেশি

হোয়াইট হাউসে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প