Monday
25 May 2026

এভিয়েশন খাতে সহায়তা দিতে জার্মানি আগ্রহী

March 20, 2024

বাংলাদেশ ডেস্ক: বাংলাদেশের এভিয়েশন শিল্পের উন্নয়ন ও বিকাশে কারিগরী সহযোগিতা দেয়ার প্রস্তাব দিয়েছে জার্মানি।

বুধবার (২০ মার্চ) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খানের সাথে সাক্ষাত করেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার। বৈঠকে জার্মান রাষ্ট্রদূত এভিয়েশন শিল্পে সহায়তা দেয়ার আগ্রহের কথা জানান।

বৈঠকে রাষ্ট্রদূত বলেন, অর্থনৈতিক, কারিগরী ও প্রশিক্ষণের বিষয়ে জার্মানি বাংলাদেশের বিভিন্ন সেক্টরে একত্রে কাজ করছে। তিনি বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান এভিয়েশন শিল্পের উন্নয়নে জার্মানি কারিগরী সহায়তা করতে আগ্রহী। এই খাতে দক্ষ টেকনিক্যাল স্টাফ তৈরির জন্য প্রশিক্ষণ দেয়ার বিষয়টিও পরিকল্পনায় রয়েছে।

রাষ্ট্রদূত বলেন, সরকার ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের যে পদক্ষেপ নিয়েছে তারে তরান্বিত করতে আমরা বাংলাদেশের এভিয়েশন শিল্পর ‘মডার্ন লজিস্টিক পার্টনার’ হিসেবে কাজ করতে আগ্রহী।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী ফারুক খান বলেন, গেল ১৫ বছরে বাংলাদেশের এভিয়েশন শিল্পের প্রবৃদ্ধি হয়েছে দ্বিগুনেরও বেশি। এই খাতে জার্মানির কারিগরী সহায়তার প্রস্তাব পাওয়া আনন্দের বিষয়।

এ সময় রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার বাংলাদেশের পর্যটন শিল্পের সম্ভাবনা এবং বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চান।

জবাবে ফারুক খান জানান, সরকার পর্যটন শিল্পের বিকাশে আন্তরিকভাবে কাজ করছে। ইতোমধ্যেই অভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা দুই কোটি ছাড়িয়ে গেছে। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে ভিসা প্রত্রিয়া সহজ করা এবং পশের দেশগুলোকে নিয়ে পর্যটন সার্কিট তৈরিসহ বিভিন্ন ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। গ্রহণ করা হয়েছে পর্যটন মহাপরিকল্পনা, যা শুরু হবে চলতি বছরেই।

এনআরবি৩৬৫/এএমটি/এএমএম

 

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

 

আরও পড়তে পারেন:

রাশিয়ায় বিশ্ব যুব উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে ছাইয়েদুল

গ্রিসে পাঁচ প্রবাসী সাংবাদিককে দূতাবাসের সম্মাননা

আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে সোমালিয়ান জলদস্যুরা

ইউএস-বাংলার বহরে যুক্ত হয়েছে ৪৩৬ আসনের এয়ারবাস

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে সরাসরি জাহাজ চলবে