ইউরোপ ডেস্ক: প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রোমে উদযাপিত হলো শীতকালীন পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবের আয়োজন করে সেন্তসেল্লে ঐক্য পরিষদ রোম ইতালি। উৎসবকে ঘিরে প্রবাসী বাংলাদেশিরা মিলিত হয়েছিলেন প্রাণের আড্ডায়।

Rome has a winter pie festival
Photo: From Facebook of Kamal Hussain, expatriate of Rome
৪ ফেব্রুয়ারি রোববার বিকেল ৫টায় শুরু হয় উৎসবের। অনুষ্ঠানে সভাপ্রধান ছিলেন সংগঠনের সভাপতি ইসরাফিল বারী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোমে দায়িত্বরত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আশফাকুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মকবুল হোসেন।
উৎসবে ছিল বাংলাদেশের নানান ধরনের মুখরোচক গ্রামীণ পিঠা। রোম প্রবাসী বাংলাদেশিরা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানে অংশ নেন। উৎসবে প্রবাসী বাংলাদেশি শিল্পীরা গান ও নাচ পরিবেশন করেন।
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ব্যাফেল ড্র। এতে পুরস্কার দেয়া হয় আইফোন, সোনার চেইন, স্যামসাং মোবাইল ফোন (এ২৫/৫জি), সোনার কানের দুল, স্যামসাং মোবাইল ফোন (এ০৫/৫জি), স্যামসাং মোবাইল ফোন (এ০৫/৫জি) ও মাইক্রোওয়েভ ওভেন।
এনআরবি৩৬৫/এএমএম/টিটি
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও পড়তে পারেন:
মিউনিখ যাচ্ছেন ইতালি আওয়ামী লীগের নেতারা
ইতালির ভিসা প্রত্যাখ্যাতদের জন্য পরামর্শ