Saturday
18 April 2026

ওমানে ব্যবসা করতে আকামার আর প্রয়োজন নেই

December 23, 2023

এশিয়া ডেস্ক: বিদেশিদের ব্যবসা করার সহজ সুযোগ তৈরি করে দিয়েছে ওমান সরকার। রেসিডেন্সি কার্ড বা আকামা ছাড়াই কোম্পানি গঠন করতে পারবেন বিদেশিরা। শুধু তা-ই নয়, এ জন্য বিনিয়োগকারীদের কোনো মূলধনও দেখাতে হবে না।

রাতের মাস্কাট

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ওমানের বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয় বলছে, দেশের অর্থনীতিকে চাঙ্গা করা এবং আন্তর্জাতিক বাণিজ্য আকৃষ্ট করতেই এমন উদ্যোগ।

এতে আরও বলা হয়, বিদেশি বিনিয়োগকারীদের ন্যূনতম মূলধন দেখানোর প্রয়োজন নেই। বিদেশি বিনিয়োগকারীদের ১০০ শতাংশ মালিকানার অনুমতি দেয়া হয়েছে এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পারমিট জারি করা হবে।

দেশটির একজন কর্মকর্তা জানিয়েছেন, বিদেশি বিনিয়োগকারীদের আবেদনটি মন্ত্রণালয় যাচাই করে তাদের একটি পাসওয়ার্ড দিবে। এই পাসওয়ার্ডটি তাকে প্ল্যাটফর্মে প্রবেশ করতে এবং ব্যবসা শুরু করতে সাহায্য করবে।

আগ্রহী বিনিয়োগকারীকে এ জন্য ওমান বিজনেস প্ল্যাটফর্মের ওয়েবসাইটে লগইন করতে হবে। লগইন করে ‘অনাগরিক/অনাবাসী’ থেকে একটি অপশন বেছে নিতে হবে। এরপর তাকে রেজিস্ট্রেশন করতে হবে। বিদেশি বিনিয়োগকারীরা ‘ওমান বিজনেস প্ল্যাটফর্ম’-এর মাধ্যমে নিজ দেশ বা দূর থেকে ওমানে কোম্পানি স্থাপন করে ব্যবসা শুরু করতে পারবেন।

ওমান বিজনেস প্ল্যাটফর্মের ওয়েবসাইটে প্রবেশ করতে ক্লিক করতে পারেন এই লিংকে: http://www.business.gov.om

এনআরবি৩৬৫/এএমএম/টিটি

 

 [প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

আরও খবর পড়ুন:

দুবাইয়ে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সেবায় নয়া উদ্যোগ

আবুধাবী প্রবাসী জামাল সিআইপি নির্বাচিত হলেন

বাংলাদেশ সফরের আমন্ত্রণ পেলেন কুয়েতের নয়া আমির