Saturday
18 April 2026

বাংলাদেশ সফরের আমন্ত্রণ পেলেন কুয়েতের নয়া আমির

December 19, 2023

এশিয়া ডেস্ক: কুয়েতের নতুন আমির শেখ মিশেল আল-আহমেদ আল-সাবাহকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কুয়েতের নয়া আমিরকে এই আমন্ত্রণ জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার (১৮ ডিসেম্বর) কুয়েতের স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির সদ্য প্রয়াত আমির শেখ নাওয়াফ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহের শোক অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। সেখানেই কুয়েতের নতুন আমিরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন শোক অনুষ্ঠানে সাক্ষাৎ করেন নতুন আমির শেখ মিশেল আল-আহমেদ আল-সাবাহের সাথে। এ সময় ড. মোমেন রাজপরিবারের শোকসন্তোপ্ত সদস্য ও কুয়েতের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গভীর সমবেদনা জানান।

এনআরবি৩৬৫/এএমএম/টিটি

 

 [প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

আরও খবর পড়ুন:

বাংলাদেশ নিয়ে রাশিয়া প্রতিযোগিতা করছে না

মালয়েশিয়ায় বিশেষ ব্যবস্থাপনায় বাংলাদেশের ই-পাসপোর্ট