বাংলাদেশ ডেস্ক: মেট্রোরেলের আরও দুইটি স্টেশন চালু হবে চলতি মাসে। ১৩ ডিসেম্বর যাত্রীদের জন্য খুলে দেয়া হবে বিজয় সরণি ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন। কিন্তু এখনই চলাচলের সময় বাড়ছে না। তবে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ধারণা দিয়েছে কবে থেকে সময়সীমা বাড়বে।
বৃহস্পতিবার ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এমএএম ছিদ্দিক জানিয়েছেন, আগামী তিনমাসের মধ্যে মতিঝিল পর্যন্ত সব স্টেশন চালু হবে। এরপরই পর্যায়ক্রমে ট্রেন চলাচলের সময়সীমা বাড়বে। তিনি জানান, প্রথমে মতিঝিল পর্যন্ত সময় সমন্বয় করা হবে আগারগাঁওয়ের সাথে। এরপরের তিনমাস পর্যায়ক্রমে সময় বাড়িয়ে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে।
এসময় তিনি জানান, বর্তমানে শুক্রবার মেট্রোরেল চলাচল বন্ধ থাকে, সাপ্তাহিক ছুটি হিসেবে। তবে যখন এটি পুরোপুরি মতিঝিল পর্যন্ত স্বাভাবিকভাবে চলাচল করবে তখন আলাদাভাবে সাপ্তাহিক ছুটি থাকবে না। তখন থেকে স্টেশনের কর্মকর্তা ও কর্মচারীদের সাপ্তাহিক ছুটি দেয়া হবে তিন ভাগে।
ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালকের দেয়া হিসেব অনুযায়ী, ২০২৪ সালের জুন মাস নাগাদ মেট্রোরেল মাধরাত পর্যন্ত চলাচল করবে।
উল্লেখ্য, বর্তমানে উত্তরা উত্তর থেকে আগারগাঁও রুটে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রেন চলছে। আর আগারগাঁও থেকে উত্তরা উত্তরমুখী শেষ ট্রেন ছাড়ছে রাত সাড়ে ৮টায়। অন্যদিকে, উত্তরা উত্তর থেকে বেলা সাড়ে ১১টায় ছেড়ে আসা ট্রেনটি মতিঝিল পর্যন্ত যাচ্ছে। মতিঝিল থেকে উত্তরা উত্তরে অভিমুখে শেষ ট্রেনটি ছাড়ে দুপুর ১২টায়।
এনআরবি৩৬৫/এএমএম
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও খবর পড়ুন:
প্লে-ব্যাক সিঙ্গার অনিমা নাম লেখালেন সাংবাদিকতায়
যেভাবে আবেদন করবেন শেনজেন ভিসার
কিং ফাহাদ ইউনিভার্সিটিতে স্কলারশিপ, যেভাবে আবেদন করতে হবে এ মাসেই