বাংলাদেশ ডেস্ক
বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস) এর কমিটি পুনর্গঠন করা হয়েছে। সভাপতি হিসেবে নাসিমা আকতার সোমা তার দায়িত্ব অব্যাহত রাখবেন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হলেন রেশমা তোহা। কোষাধ্যক্ষ পদে হালিমা খাতুনকে নির্বাচিত করা হয়েছে। সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে বর্তমান কমিটিকে পূর্নগঠন করা হয়েছে।
বুধবার রাজধানীর সেগুনবাগিচা এলাকার একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিল শেষে অনুষ্ঠিত সভায় সর্ব সম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সহ-সাংগঠনিক সম্পাদক পদে বৈশাখী নিউজ টুয়েন্টিফোর ডটকম-এর স্বপ্ন রোজ ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে দৈনিক এদিন-এর রারজানা সুলতানা নির্বাচিত হন।
কার্যনির্বাহী সদস্য পদে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল আর্ট নিউজ-এর প্রকাশক ও সম্পাদক কাজী তামান্না তৃষা, দেশকাল নিউজের জান্নাতুল ফেরদৌস শোভা এবং দৈনিক জবাবদিহির হোসনে আরা রিয়া নির্বাচিত হন।
২০১৮ সালে গঠিত হওয়া এই সংগঠনটি সাংবাদিকদের রুটিরুজির আন্দোলন, সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদসহ গণমাধ্যম কর্মীদের স্বার্থসংশ্লিষ্ট সকল বিষয়ে সোচ্চার থাকে।
এনআরবি৩৬৫/কিউএএম/কিউটি
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: NRB365 News
আরও খবর পড়ুন:
শ্রদ্ধা ভালোবাসায় একুশে পালন
রণেশ দাশগুপ্তের জন্মবার্ষিকীতে আলোচনা সভা
আনান মুস্তাফিজ পেলো কমনওয়েলথের গোল্ড অ্যাওয়ার্ড
কসমেটিকস নিয়ে কাজী তামান্নার কথকতা (ভিডিও)
‘সাবান, শ্যাম্পু, চকলেট না নিয়ে পকেট ভরতি টাকা নিয়ে যান’