প্রবাস ভাবনা ডেস্ক
প্রবাসীদের সবাই টাকার মেশিন ভাবেন। কেউ খোঁজ নেয়ার চেষ্টা করেন না প্রবাসে তারা কতোটা কষ্টের মাঝে থাকেন। জানার চেষ্টা করেন না তাদের প্রতিদিনের হাহাকারের কথা। রেমিট্যান্স যোদ্ধার মতো গালভরা বিশেষণে বিশেষিত করে তাদের টাকার মেশিনে গতি বাড়ানোর চেষ্টা করা হয়। কিন্তু এরাই যখন পরিবারের চাহিদা অনুযায়ী টাকা বা উপহার পাঠাতে পারেন না তখনই কটুক্তির শিকার হন। তাদের পাঠানো টাকায় গ্রামে বিলাসিতা করেন স্বজনরা। তাদের টাকায় গড়ে ওঠে ভবন। চালু হয় ব্যবসা প্রতিষ্ঠান। দেশে ফেরার পর প্রবাসীদের অনেকেই জাসতে পারেন গড়ে ওঠা বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানে তার কোনো অধিকার নেই। এমন ঘটনা হামেশাই ঘটছে।
সম্প্রতি এসব দুঃখের কথা ফেসবুকে লিখেছেন একজন প্রবাসী। তার সেই লেখা শেয়ার নিয়েছেন সৌদি আরব প্রবাসী আবদুর রাজ্জাক। পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো প্রবাসী বাংলাদেশির আর্তনাদের কথা…

“আমার বন্ধু টিপু দেশে যাচ্ছে।
ও ২৩+২৩ কেজির দুই কাটুন মাল নিয়েছে।
পরে আবার বলল— “আরও এক কাটুন মাল নিবো, ৪০০ রিয়াল দিয়ে।”
আমি অবাক হয়ে বললাম, “এত কিছু নিচ্ছো কেন?”
সে হেসে বলল, “আমার জন্য না ভাই, বন্ধুবান্ধব আছে — কিছু না নিলে মন খারাপ করবে।”
আমরা প্রবাসীরা এমনই।
দেশে ফেরার সময় আত্মীয়-স্বজন, বন্ধুদের জন্য এটা-সেটা কিনতে গিয়ে নিজের পকেটটাই ফাঁকা করে ফেলি।
ভেবে দেখি না— দেশে গেলে পরদিন থেকেই আবার বাজার-খরচ শুরু হবে।
যে টাকায় নিজের চলার কথা, তা দিয়ে অন্যদের খুশি করি।
তারপর মাসখানেক যায়, হাতে টাকা থাকে না।
তখন দেখা যায়, বিদেশে থাকা বন্ধুদের ফোন দিচ্ছি—
“ভাই, একটু টাকা পাঠাও।”
আর আত্মীয়দের কাছে চাইলে মুখ বেঁকিয়ে বলে,
“ওমা, তুমি বুঝি খালি হাতে আসছো? ২–৩ মাসেই টাকাটা শেষ?”
এমনকি পরিবারের অনেকেই বোঝে না,
আমরা যে মাসে মাসে তাদের জন্যই সেই বেতনের টাকা পাঠাতাম!
যখন সত্যিই দরকার হয়, পাশে কাউকে পাওয়া যায় না।
তাই বলি ভাই, দেশে যাওয়ার সময় ফালতু সাবান, শ্যাম্পু, চকলেট এগুলা না নিয়ে—
পকেট ভর্তি টাকা নিয়ে যান।
নিজের সফরটা নিজের কষ্টের টাকায়, নিজের মতো করে সুন্দর করে কাটিয়ে আসুন।
কারণ, প্রবাসের টাকা মানে কষ্টের ঘাম।
নিজের স্বপ্ন, নিজের প্রয়োজন — সবার আগে সেটা ভাবাটাই কোনো লজ্জা না, বরং দায়িত্ব।”
এনআরবি৩৬৫/কিউএএম/কিউটি
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: NRB365 News
আরও খবর পড়ুন:
সাইবার হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে গ্র্যাজুয়েশন সেরিমনি
শেনজেন ভিসা পেতে যা করবেন (ভিডিওসহ)
সরকার সংস্কারের নামে কালক্ষেপণ করছে: সিপিবি
বাংলাদেশি পাসপোর্টে ভিসা পাবেন কি করে? (ভিডিও-সহ)