ইউরোপ ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়া কমিটি অব পর্তুগালের নতুন কমিটির অভিষেক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলার পর্তুগাল প্রবাসীদের সংগঠনটির ৭১ সদস্যের নতুন কমিটি গঠিত হয়।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) লিসবনের একটি রেস্টুরেন্টে অভিষেক অনুষ্ঠানটি হয়। এতে প্রধান অতিথি ছিলেন সান্তা অ্যান্থনিও জুন্তা ফ্রিগুসিয়ার প্রেসিডেন্ট জুয়াও পাওলো মার্কেশ দাস নেভেশ। অনুষ্ঠানে সভা প্রধান ছিলেন কাজী আনোয়ার হোসেন কাঈফ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউনিটির সামাজিক সংগঠন কাজা দো বাংলাদেশের আহ্বায়ক রনি হোসাইন, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাসুম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন কাঞ্চন, পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের প্রচার ও দপ্তর সম্পাদক হাফিজ আল আসাদ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন সিকদার বাবু ও শেখ সুমন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের ২১ জন সদস্য, প্রতিষ্ঠাকালীন ও কমিটির সব সাবেক সদস্যরা। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার পর্তুগাল প্রবাসীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাকালীন সদস্যদের পক্ষে বক্তব্য দেন প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক মেহেদী হাসান মানিক, প্রথম সাধারণ সম্পাদক কাজী আবদুস সাত্তার, উপদেষ্টা ফারুকুল ইলাম, সদ্য সাবেক কমিটির সভাপতি সাহেদুজ্জামান মোল্লা ও সাধারণ সম্পাদক মাহদী ইসলাম জয়। নতুন কমিটির পক্ষে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সোহাগ হাসান ও সাংগঠনিক সম্পাদক সাব্বির মাহমুদ।
এনআরবি৩৬৫/কিউএএম/কিউটি
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: NRB365 News
আরও খবর পড়ুন:
প্রবাসীদের ভূমিকা অন্যদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করবে
নয়া বছরকে স্বাগত জানাতে মেয়াদ বাড়লো শিল্পী তামান্নার চিত্র প্রদর্শনীর
আনান মুস্তাফিজ পেলো কমনওয়েলথের গোল্ড অ্যাওয়ার্ড
কসমেটিকস নিয়ে কাজী তামান্নার কথকতা (ভিডিও)
‘সাবান, শ্যাম্পু, চকলেট না নিয়ে পকেট ভরতি টাকা নিয়ে যান’