Monday
20 April 2026

সৌদি আরবে আজ ঈদ; বাংলাদেশে সোমবার

March 30, 2025

এশিয়া ডেস্ক (সৌদি আরব): সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে এবার মুসল্লিরা ২৯টি রোজা রাখছেন। আর এর মধ্য দিয়েই শুরু হচ্ছে ঈদ উৎসব। আজ রোববার (৩০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। সৌদি আরবে রোববার ঈদ হওয়ার কারণে বাংলাদেশে সোমবার ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে।

মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারমাইন শনিবার চাঁদ দেখার তথ্য নিশ্চিত করেছে। সৌদি আরবের সুদাইর ও তুমাইরে স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে আনুষ্ঠানিবভাবে চাঁদ দেখার কাজ শুরু করা হয়। সুদাইরে এসময় অবস্থান করছিলেন সৌদির প্রধান জ্যোতির্বিদ আবদুল্লাহ আল-খুদাইরি।

ধারণা করা হচ্ছিল, এ বছর ৩০টি রোজা রাখতে হবে। বিশেষ করে ২০ মার্চ সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছিল, ২৯ মার্চ আরব ও ইসলামিক বিশ্বে শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ ওইদিন সূর্যাস্তের আগে চাঁদ অস্ত যাবে এবং চাঁদ সূর্যের সংযোগ ঘটবে সূর্যাস্তের পর।

শেষ পর্যন্ত আমিরাতের জ্যোর্বিদ্যা কেন্দ্রের হিসাব ভুল প্রমাণিত হয়েছে। তবে সৌদি আরবের প্রতিবেশি রাষ্ট্র ওমানে সোমবার ঈদ উদযাপিত হবে। আগে থেকেই ঘোষণা দেয়ায় দেশটির মুসল্লিরা এবার ৩০ রোজা রাখবেন।
এনআরবি৩৬৫/কিউএএম/এএমএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: NRB365 News
https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

আরও খবর পড়ুন:
কাগুজেবাঘ সুনীল ছেত্রি, গোল মিসের মহড়া দিল হামজার বাংলাদেশ
কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
বাংলাদেশিদের জন্য চিকিৎসাসেবা উন্মুক্ত করেছে চীন
কাপ্তানের কাপ্তানি; চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের
হাসপাতাল ও আবাসিক এলাকাকে শব্দহীন রাখতে হবে