Friday
01 May 2026

ফরিদপুর জার্নালিস্ট ফোরাম ঢাকার ইফতার মাহফিল

March 24, 2025

বাংলাদেশ ডেস্ক: ফরিদপুর জার্নালিস্ট ফোরাম ঢাকার (এফজেএফডি) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় ঢাকায় কর্মরত ফরিদপুরের বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

রোববার ২৩ মার্চ রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলের আগে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা। এতে সভাপ্রধান ছিলেন সংগঠনের সভাপতি ইসারফ হোসেন ইসা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অকো-টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান।
এফজেএফডি’র সাধারণ সম্পাদক আলী আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এফজেএফডি’র সাবেক সভাপতি অমরেশ রায়, সাবেক সাধারণ সম্পাদক আছাদুজ্জামান, আর্ট নিউজের প্রকাশক ও সম্পাদক কাজী তামান্না, সাজ্জাদ হোসেন খান, রাজিব খান, কামরুল ইসলাম, রেজা মাহমুদ, ইমরান রহমান, মাসুদ রানাসহ এফজেএফডি’র সদস্যরা।

এফজেএফডি’র সদস্য বেলায়েত হোসেন মোনাজাত পরিচালনা করেন। এর আগে নাতে রাসূল পরিবেশন করেন ইসারফ হোসেন ইসা। দেশ ও জাতির কল্যাণ কামনা করে ইফতার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
এনআরবি৩৬৫/কিউএএম/এএমএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

আরও খবর পড়ুন:
রোমে বৃহত্তর চট্টগ্রাম সমিতির ইফতার
বিচারহীনতার অপসংস্কৃতিই আছিয়াদের মৃত্যুর কারণ
বাংলাদেশিদের জন্য চিকিৎসাসেবা উন্মুক্ত করেছে চীন
রোকেয়া হল অ্যালামনাইয়ের কমিটি গঠন
শেক্সপিয়রের দেশে বইয়ের মেলা, অনুপস্থিত বাংলাদেশ