আফ্রিকা ডেস্ক: প্রায় দুই যুগ ধরে প্রবাসী বাংলাদেশি পোশাক ব্যবসায়ীরা জমিয়ে ব্যবসা করছেন দক্ষিণ আফ্রিকার বিভিন্ন শহরে। এই ব্যবসায়ীরা স্থানীয়ভাবেই পোশাক তৈরি করছেন। এসব কারখানায় কর্মসংস্থান হয়েছে কয়েক হাজার বাংলাদেশির।
অর্থনৈতিক স্বচ্ছলতা, বাংলাদেশিদের প্রবাসে কর্মসংস্থানের ব্যবস্থার পাশাপাশি পোশাক শিল্পে নিজস্ব অবস্থান তৈরি করেছেন ব্যবসায়ীরা। ২০ বছরেরও বেশি সময় ধরে নিজেদের ভাগ্যের চাকা একটু একটু করে ঘুরিয়েছেন এই ব্যবসায়ীরা। শুরুটা স্বল্প পরিসরে হলেও বর্তমানে দক্ষিণ আফ্রিকার বাজারে নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছেন বাংলাদেশিরা।
প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা মনে করেন, বাংলাদেশ সরকার তাদের সহায়তা করলে সেখানে আরও শক্ত অবস্থান তৈরি করা সম্ভব। একই সাথে দেশে তৈরি পোশাকেরও বড় বাজার হতে পারে আফ্রিকার এই প্রভাবশালী দেশটি।
এনআরবি৩৬৫/এএমএটি
আরও পড়ুন:
যেভাবে আবেদন করবেন শেনজেন ভিসার
ফিজিতে কর্মী নিয়োগ, আবেদন চলতি মাসেই
‘ভাষাগত অদক্ষতা শ্রমিক নেয়ার প্রধান বাধা’
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]