Saturday
18 April 2026

বেলজিয়ামে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হলেন বাংলাদেশি শায়লা

October 14, 2024

ইউরোপ ডেস্ক (বেলজিয়াম): বেলজিয়ামের লেবার পার্টি থেকে দেশটির স্থানীয় নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন বাংলাদেশি শায়লা শারমিন। টানা দ্বিতীয় জয়ের কারণে ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন শায়লা।

রোববার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে বেলজিয়াম ওয়ার্কার্স পার্টির প্রার্থী শায়লা পরাজিত করেন গ্রীন পার্টির প্রার্থীকে।

নির্বাচনের ফল ঘোষণার পর শায়লা শারমিন বাংলাদেশের একটি গণমাধ্যমকে জানান, টানা দ্বিতীয় জয়ের কারণে এবার তিনি ডেপুটি মেয়রের দায়িত্ব পেতে যাচ্ছেন।

নির্বাচনে জয়ের বিষয়ে তিনি তার নির্বাচনী এলাকাসহ ব্রাসেলসে বসবাসরত বাঙালিদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, প্রবাসীরা সহযোগিতা করেছেন বলেই একজন বাংলাদেশি হিসেবে টানা দ্বিতীয়বারের মতো জয়ী হয়ে তিনি ইতিহাস সৃষ্টি করতে পেরেছেন।

বেলজিয়ামের বিখ্যাত ডায়মন্ড সিটি অন্তারপ সিটি ও ডিস্ট্রিক্ট বর্গারহাইট শহরের বাসিন্দারা তাদের ২৫ জন কাউন্সিলর বেছে নিয়েছেন এই নির্বাচনের মধ্যদিয়ে। এর মধ্যে ৮ জনই ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী।

একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় দলটি মেয়র ও তিনটি ডেপুটি মেয়র পদ লাভ করবে। এই তিনজন ডেপুটি মেয়রের একজন হচ্ছেন বাংলাদেশের বরিশালের মেয়ে শায়লা শারমিন।

উল্লেখ্য, মাত্র দুই সপ্তাহের ব্যবধানে রোববার (১৩ অক্টোবর) বেলজিয়ামে দ্বিতীয় দফায় স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। শায়লা বেলজিয়ামের বিখ্যাত ডায়মন্ড সিটি অন্তারপ সিটি ও ডিস্ট্রিক্ট বর্গারহাইট শহরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এনআরবি৩৬৫/ এএমএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

আরও খবর পড়ুন:

যেভাবে আবেদন করবেন শেনজেন ভিসার

জেনেভায় বাংলাদেশিদের মিলনমেলা

বার্সেলোনায় ইউরো বাংলা ক্রিকেট টুর্নামেন্ট

জার্মানিতে ছয় মাসে ৮০ হাজার ওয়ার্ক ভিসা