Thursday
04 June 2026

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থীতা ঘোষণা করলেন ব্যারিস্টার আনোয়ার

November 13, 2024

এশিয়া ডেস্ক (বাংলাদেশ): সুনামগঞ্জ-৩ আসনে নিজেকে বিএনপি দলীয় সম্ভাব্য প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদ্য সাবেক সহ-সভাপতি ও যুক্তরাজ্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন।

বুধবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলার নিজ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, মাটি ও মানুষের কল্যাণের ব্রত নিয়ে যুক্তরাজ্যর সমৃদ্ধ ও আরাম আয়েশের জীবন বাদ দিয়ে দীর্ঘ এক যুগ ধরে তিনি রাজনৈতিক কর্মি হিসেবে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের জাতীয়তাবাদের আদর্শ বাস্তবায়নের পথ প্রান্তের ঘুরে বেড়াচ্ছেন। দলকে তৃণমূলে সুসংগঠিত করতে ও ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন করতে গিয়ে জেল, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন বলে উল্লেখ করেন।

তিনি বলেন, সিনিয়র নেতাদের হয়রানী ও মামলা-হামলার প্রতিবাদ করায় ২০১২ সালের নভেম্বরে আমাকে আমার দেশ অফিস থেকে গ্রেফতার করা হয়। এভাবে জাতীয়তাবাদী দলের আদর্শ প্রচারের কারণে মামলা-মোকদ্দমা দিয়ে হয়রানি করা হয়েছে আমাকে। কিন্তু এসব প্রতিকূলতা ডিঙিয়ে জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে তৃণমূলে কাজ করে যাচ্ছি আমি। এখন তৃণমূলের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়েই আগামী জাতীয় নির্বাচনে প্রার্থিতা হওয়ার ঘোষণা দিচ্ছি। এ সময় তিনি আগামী নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে ওই আসনে প্রার্থী হিসেবে বিবেচনা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এনআরবি৩৬৫/ এএমএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

আরও খবর পড়ুন:

পাঁচ বছর পর আবার নির্বাচন করবেন মাহি

নির্বাচন বাতিলের দাবিতে রিজভীর লিফলেট বিতরণ