এশিয়া ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে মালয়েশিয়া প্রবাসীদের। নানা জটিলতা কাটিয়ে শেষমেষ এ মাসেই চালু হচ্ছে ই-পাসপোর্টের কার্যক্রম। আগামী শুক্রবার অর্থাৎ (১৯ এপ্রিল) থেকে শুরু হবে ই-পাসপোর্টের আবেদন গ্রহণ। তবে এ সেবা দেবে বাংলাদেশ সরকার অনুমোদিত ‘এক্সপ্যাট সার্ভিসেস লিমিটেড’ […]
এশিয়া ডেস্ক: ‘রক্ত দিন, জীবন বাঁচান’ স্লোগানকে ধারণ করে বিদেশের মাটিতে দেশের সুনাম বৃদ্ধির লক্ষ্যে কুয়েতে স্বেচ্ছায় রক্তদান করেছে প্রবাসী বাংলাদেশি তরুণরা। কুয়েত ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দেয়ায় কয়েকজন বাংলাদেশি তরুণের উদ্যোগে ও কুয়েত বাংলাদেশ প্রেস ক্লাবের সার্বিক সহযোগিতায় […]
ইউরোপ ডেস্ক: পর্তুগালে বাংলাদেশের সাহিত্য ও পর্তুগিজ সংস্কৃতি বাংলাদেশি নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার লক্ষ্য নিয়ে নতুন রূপে যাত্রা শুরু করেছে পর্তুগাল সাহিত্য সংসদ নামক একটি সংগঠন। রোববার রাজধানী লিসবনের আরেইরোতে অবস্থিত এম্বার রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের মাধ্যমে এর যাত্রা শুরু […]
এশিয়া ডেস্ক: মালয়েশিয়ার জহুর প্রদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের দেয়া হচ্ছে পাসপোর্ট ও কনস্যুলার সেবা। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসানের নির্দেশনায় শনিবার থেকে দুদিনব্যাপী জহুরবারু অগ্রণী রেমিট্যান্স হাউসে বাংলাদেশ হাইকমিশন প্রবাসীদের এ সেবা দেয়া শুরু করেছে। রোববার মালয়েশিয়া সময় […]
বাংলাদেশ ডেস্ক: রেমিটেন্স যোদ্ধাদের সেবা প্রদানে সবাইকে আরও আন্তরিক হতে হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। শনিবার ঢাকার বাংলাদেশ-কোরিয়া টিটিসি এ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর যোগদানকৃত নতুন কর্মকর্তা/কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ও মতবিনিময় […]
এশিয়া ডেস্ক: প্রত্যাবাসন কর্মসূচির মাধ্যমে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন আড়াই হাজারের বেশি বাংলাদেশি। চলতি মাসে শুরু হওয়া অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির আওতায় ২ হাজার ৫৩০ অবৈধ বাংলাদেশি দেশে ফিরেছেন। গত ১ মার্চ দেশটিতে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি চালু হওয়ার পর ২০ দিনে […]
ইউরোপ ডেস্ক: রাশিয়ার অনুষ্ঠিত হয়েছে বিশ্ব যুব উৎসব। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আন্তর্জাতিক যুব সহযোগিতা বৃদ্ধির আদেশ অনুসারে ২০২৪ সালে দেশটিতে এ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে রাশিয়ান সরকারের আমন্ত্রণ ও অর্থায়নে অংশগ্রহণ করেছে মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম। তিন সপ্তাহব্যাপী উৎসবটি […]
এশিয়া ডেস্ক: কুয়েতে রমজান মাস এবং আমির শেখ মিশাল আল-আহমাদ সরকারের শাসনভার গ্রহণ করায় চলতি মার্চ মাসের ১৭ তারিখ থেকে ১৭ জুন পর্যন্ত আকামা আইন লঙ্ঘনকারী অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় […]
এশিয়া ডেস্ক: দক্ষিণ-পশ্চিম এশিয়ায় পারস্য উপসাগরের তীরে তেল সমৃদ্ধ ধনী দেশ কুয়েত। দেশটি বড় দুইটি কৃষি অঞ্চল হলো অফরা ও আবদালি। দেশটির সরকার লবণাক্ত পানিকে প্রক্রিয়াজাত করার মাধ্যমে সবুজ শাক, সবজি ও ফলমূলের চাষাবাদ ও উৎপাদন ব্যবহার উপযোগী করে তোলে। […]
এশিয়া ডেস্ক: চড়া সুদে ঋণ নিয়ে মালয়েশিয়ায় পাড়ি দেয়া ৯৩ জন বাংলাদেশি কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। মাসের পর মাস বেকার থাকায় তাদের মধ্যে বাড়ছে হতাশা। তবে বিষয়টি মালয়েশিয়া সরকারের নজরে আসার পর, সংশ্লিষ্ট নিয়োগকর্তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে […]