Tuesday
26 May 2026

স্পেনে প্রবাসী সাংবাদিকদের মতবিনিময়

October 16, 2024

ইউরোপ ডেস্ক (স্পেন): স্পেন সফরে আসা নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতাদের সাথে মতবিনিময় করেছে স্পেন বাংলা প্রেসক্লাব।

মঙ্গলবার রাত ৮টায় স্পেনের পর্যটন নগরী বার্সেলোনার বাঙালি অধ্যুষিত প্লাজা পেদ্রো এলাকার স্থানীয় একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্পেনে বাংলা গণমাধ্যমে প্রতিনিধিত্বকারী সংগঠন স্পেন বাংলা প্রেস ক্লাবের সভাপতি আফাজ জনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লোকমান হোসেনের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নূর এ আলম রব্বানী, সাবেক সাধারণ সম্পাদক কলন্দর তালুকদার।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট কাউন্সিল নর্থ রিজিয়নের সভাপতি হাজী ফয়জুল ইসলাম, স্পেন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি সাহাদুল সুহেদ, সহ কোষাধ্যক্ষ লায়েবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ছালাহ উদ্দিন, অপর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সদস্য মিরন নাজমুল, তুতিউর রহমান, মোহামেদ কামরুল, জাফার হোসাইন, এসএম ইমরানসহ অন্যরা।

মতবিনিময়কালে উভয় প্রেস ক্লাবের নেতারা নিজেদের সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। এসময় তারা প্রবাসে বাংলা গণমাধ্যমকে সমৃদ্ধ করতে এবং বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে ভূমিকা রাখতে সংবাদ কর্মীদের সততার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।

এনআরবি৩৬৫/ এএমএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

আরও খবর পড়ুন:

স্পেনে আলামা জেল থেকে ৫ বাংলাদেশি জামিনে মুক্ত

পোস্টাল ব্যালটে ভোট: স্পেনে দূতাবাসের গণবিজ্ঞপ্তি