Monday
25 May 2026

লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ এর উদ্যোগে ইফতার মাহফিল

March 30, 2024

ইউরোপ ডেস্ক: লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ উদ্যোগে ইংল্যান্ডের আফটন পার্ক এলাকায় এক রেষ্টুরেন্টে ইফতার মাহফিল ও লন্ডন মেয়র সাদিক খান এর আসন্ন নির্বাচনী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছ।

বুধবার (২৭ মার্চ) লাভ চকো রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয় এ ইফতার মাহফিল ও নির্বাচনী ক্যাম্পেইন।

অনুষ্ঠান পরিচালনা করেন লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক সহিদ বাশার। সার্বিক তত্বাবধানে ছিলেন ব্যবসায়ী আতাউর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রুশনারা আলী এমপি, লন্ডনের ডেপুটি মেয়র হাওয়ার্ড ডাবের (Howard Dawber), সাবেক সাধারণ সম্পাদক (সিডব্লিউইউ) বিলি হেইস (Billy Hayes), জিএলএ সদস্য উমেশ দেশাই (Umesh Deshai), বিসিএ সহ-সভাপতি নাজিম উদ্দীন, চীফ হুইপ নিউহ্যাম কাউন্সিল আনামুল ইসলাম, নির্বাহী সদস্য কাউন্সিলর ফয়জুর রহমান, কাউন্সিলর সাবিহা কামালি, কাউন্সিলর আবদুল আজিজ তকি, কাউন্সিলর মঈন কাদরী, কাউন্সিলর ফিরোজ গনি, কাউন্সিলর ওমর বারদী (Omar Bardi) একাউন্টেন্ট রাব্বির হাসান, কমিউনিটি ব্যাক্তিত্ব আতিয়ার রসুল কিটনসহ অন্যরা।

সবশেষে অতিথিদের মাঝে ইফতার ও রাতের খাবার পরিবেশন করা হয়।

এনআরবি৩৬৫/এমএএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]