Friday
13 March 2026

লন্ডনে বাঙালি সাংবাদিকদের প্রতিবাদী কর্মসূচি

May 4, 2025

ইউরোপ ডেস্ক (লন্ডন): বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে যুক্তরাজ্যে কর্মরত বাংলা গণমাধ্যমকর্মীরা প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বাংলাদেশে গণমাধ্যমের কণ্ঠরোধ এবং সাংবাদিকদের নামে মামলা, গ্রেফতার ও চাকুরিচ্যুতির মাধ্যমে হয়রানি বন্ধের দাবিতে এই কর্মসূচি পালিত হয়।

৩ মে শনিবার বিকেলে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সমাবেশে সভা প্রধান ছিলেন সাংবাদিক মুক্তিযোদ্ধা আবু মূসা। সভা পরিচালনা করেন জুয়েল রাজ। অনুষ্ঠানে যুক্তরাজ্যে কর্মরত বাংলা গণমাধ্যমকর্মীরা অংশ নেন। এছাড়া মানবাধিকার কর্মীরাও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।
সভায় বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী কাউন্সিলর পুষ্পিতা, আবদুল আহাদ চৌধুরী, সিনিয়র সাংবাদিক আবদুল কাদির চৌধুরী মুরাদ, অভিষেক শেখর জিকু, সুয়েজ মিয়া, জামাল খান, এ রহমান ওলী, জুবায়ের আহমদ, সৈয়দ এনাম, নুরুন্নবী আলী, সোহাগ যাদু, আহাদ চৌধুরী বাবু, নিশিথ সরকার মিটু ও মুন্না মিয়া।
এনআরবি৩৬৫/কিউএএম/কিউটি

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: NRB365 News

আরও খবর পড়ুন:
উদীচী উদযাপন করেছে মহান মে দিবস
লন্ডনে সম্মাননা পেলেন কিটন শিকদার
লন্ডনে মা-ছেলের পার্কভ্রমণ
সৈয়দা রিজওয়ানা ও গুইন লুইস বৈঠক
তারাবির টাকার হিসাব নিয়ে সংঘর্ষ, আহত কমপক্ষে ১৫