বাংলাদেশ ডেস্ক: মেভেনউড ইন্টারন্যাশনাল স্কুলে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
বুধবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরের মেভেনউড ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে দিবসটি উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে বক্তব্য রাখেন ইংলিশ মিডিয়াম স্কুলটির অধ্যক্ষ জাহিদুল ইসলাম। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে আনান মুস্তাফিজ ও ফাবিহা রাইসা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের শিক্ষক জেরিন চৌধুরী ও ফারিন রাইমা।
স্কুলের উপাধ্যক্ষ ওয়াহিদা রহমানের নির্দেশনায় শিক্ষার্থীরা দেশের গান ও আবৃত্তি পরিবেশন করেন। এসময় স্কুলের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সভাপ্রধানের বক্তব্যে অধ্যক্ষ জাহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মাতৃভাষার পাশাপাশি অন্যান্য আন্তর্জাতিক ভাষাতেও দক্ষ করে গড়ে তুলতে হবে। এসময় তিনি রবীন্দ্রনাথ ঠাকুর ও ফকির লালন শাহের উদাহরণ টেনে বাংলা ভাষা ও সাহিত্যের মহত্ব তুলে ধরেন।
এনআরবি৩৬৫/এমএএম