Friday
06 November 2026

মারা গেছেন নিউজ প্রেজেন্টার শামীমা নাসরীন

December 9, 2023

আমেরিকা ডেস্ক: বাংলাদেশের ইলেকট্রনিক গণমাধ্যমের প্রথম যুগের অন্যতম সংবাদ উপস্থাপক শামীমা নাসরীন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

১৯৭০ থেকে ১৯৯০ দশক পর্যন্ত রেডিও বাংলাদেশ ও বাংলাদেশ টেলিভিশনের সুপরিচিত কণ্ঠ ও মুখ ছিলেন শামীমা নাসরীন।

শামীমা নাসরিন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট লেখক ও সাবেক সচিব আবদুশ শাকুরের মেয়ে। শামীমা নাসরিনের জানাজা ও দাফনসহ অন্যান্য অনুষ্ঠানিকতা পরে জানানো হবে বলে জানিয়েছে পরিবার।

শোক/এমএএম