Friday
04 September 2026

দিনব্যাপি সমসাময়িক ইউরোপীয়ান আর্টহাউজ চলচ্চিত্র প্রদর্শনী

November 22, 2024

এশিয়া নিউজ (বাংলাদেশ): ময়মনসিংহে সমসাময়িক ইউরোপীয়ান আর্টহাউজ চলচ্চিত্র প্রদর্শনী, সিনেমা নিয়ে আলোচনা, ময়মনসিংহ শহরের ঐতিহাসিক স্থানসমূহ ভ্রমণ, স্থানীয় সুস্বাদু খাবার এবং বেশ কিছু ইউরোপীয়ান আর্টহাউজ সিনেমার পাশাপাশি একটি বাংলাদেশী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের বাংলাদেশ প্রিমিয়ার আয়োজিত হয়।

শুক্রববার (২২ নভেম্বর) সকাল ১০ টায় অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে দিনব্যাপি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘ইউরোপিয়ান আর্ট হাউস সিনেমা ডে’ উদযাপনের অংশ হিসাবে এই প্রথম দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ময়মনসিংহে এই আয়োজনটি অনুষ্ঠিত হলো। পৃথিবীতে বিকল্প সিনেমার ধারাকে বেগবান করতে এই উদ্যোগটি কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ফ্রান্সের মান্যবর রাষ্ট্রদূত মেরি মাসদুপুই ও ইউনেস্কোর বাংলাদেশের প্রধান ডক্টর সুসান ভাইজ । এছাড়াও বাংলাদেশ পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ডক্টর মোহাম্মদ আশরাফুর রহমান এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডক্টর প্রদীপ চন্দ্র কর অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মযমনসিংহের মাননীয় বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোখতার হোসেন।

আরও উপস্থিত ছিলেন, ইউরোপীয় ইউনিয়নের উন্নয়ন সহযোগিতা সংস্থার প্রধান ডক্টর মিশাল ক্রিঝা ও ইউরোপিও ইউনিয়নের ক্লাইমেট চেঞ্জ দলের বাংলাদেশ প্রতিনিধী প্রধান মিস্টার হুবার্ট ব্লম।

অনুষ্টানের ২য় পর্বে ইউরোপিয়ান আর্টহাউজ সিনেমাস্ ও সিনেমা বিষয়ক আলোচনা পর্বে স্বাধীন চলচ্চিত্র নির্মাতা শুভাশীষ রায়, লেখক ও শিক্ষক উম্মে ফারহানা এবং জনপ্রিয় অভিনেতা, প্রযোজক ও পরিচালক মনোজ প্রামাণিক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রদর্শিত হয়: দ্য সাইরেন (২০২৩), গন্ডোলা (২০২৩), দ্য মিটসেলার (২০২৩), আই প্রমিস ইউ প্যারাডাইস (২০২৩), ফ্রম সুরমা (২০২৩)।

অনুষ্ঠানের শুরুতে উপজাতীয় সাংস্কৃতিক আয়োজন ও মহুয়া পালার অংশবিশেষ পরিবেশন করা হয়।

অনুষ্ঠানের ১ম পর্বের বিরতিতে আগত অতিথিবৃন্দ ময়মনসিংহের বিভিন্ন দর্শনীয় স্থান বিশেষ করে শশীলজ পরিদর্শন করেন। ফরাসি রাস্ট্রদূত শশীলজের ভাঙ্গা ভেনাস ভাস্কর্যের সামনে নীরবে দাঁড়িয়ে শোক জ্ঞাপন করেন।

এনআরবি৩৬৫/ এএমএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

আরও খবর পড়ুন:

কুয়েতে ৪ দিনব্যাপী চারুকলা প্রদর্শনীর উদ্বোধন

‘প্রিয় মালতী’ নিয়ে কায়রো চলচ্চিত্র উৎসবে মেহজাবীন