Wednesday
29 April 2026

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় বাংলাদেশির মৃত্যু

November 3, 2024

এশিয়া ডেস্ক (লেবানন): লেবাননে ইসরায়ে‌লি বিমান হামলায় প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ নিজাম উদ্দিন মারা গেছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা।

স্থানীয় সময় শনিবার (২ নভেম্বর) রাতে বৈরুতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান মোহাম্মদ নিজাম উদ্দিন।

তিনি বলেন, খুবই দুঃখের সাথে জানাচ্ছি লেবাননে কর্মরত মোহাম্মদ নিজাম উদ্দিন নামে আমাদের এক প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা মারা গেছেন। উনার বয়স ৩১ বছর। শনিবার (২ নভেম্বর) বিকেল ৩টা ২৩ মিনিটে বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে একটি কফি শপে অবস্থানকালে বিমান হামলায় আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।

রাষ্ট্রদূত আরও বলেন, মোহাম্মদ নিজাম উদ্দিনের বাবা মোহাম্মদ আবদুল কুদ্দুস এবং মা মোসাম্মদ আনোয়ারা বেগম। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খারেরা এলাকার বাসিন্দা।

এ সময় লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রেমিট্যান্স যোদ্ধা নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

তিনি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এনআরবি৩৬৫/ এএমএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

আরও খবর পড়ুন:

লেবানন থেকে আজ ফিরছেন ৩১ প্রবাসী

লেবাননে প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ