এশিয়া ডেস্ক (মালয়েশিয়া): মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে সাবাহ রাজ্যে মোবাইল কনস্যুলার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রাজ্যের কোতা কিনাবালু শহরের ইউনিভার্সিটি মালয়েশিয়া সাবাহ্ এ দুই দিনব্যাপী (১৯ ও ২০ অক্টোবর) এ সেবা প্রদান করা হয়।
এ সময় প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্টের আবেদনগ্রহণ, বায়ো-এনরোলমেন্ট সম্পন্নকরণ, এম আর পি পাসপোর্টের আবেদন গ্রহণ ও গণশুনানিসহ প্রয়োজনীয় বিভিন্ন কনস্যুলার সেবা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর, কাউন্সেলর (রাজনৈতিক) ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য, কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা এবং বাংলাদেশ সরকার অনুমোদিত পাসপোর্ট, ভিসা ও অন্যান্য সেবা সংক্রান্ত আউটসোর্সিং কোম্পানি ইএসকেএলের মার্কেটিং ম্যানেজার আরমান পারভেজ মুরাদ ও অন্যান্য প্রতিনিধিবৃন্দ এবং বিপুল সংখ্যক সেবা প্রার্থী প্রবাসী বাংলাদেশি।
বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর কনস্যুলার সেবা প্রদানকালে ইউনিভার্সিটি মালয়েশিয়া সাবাহ্-এর শিক্ষকসহ সবাইকে আন্তরিকভাবে সহযোগিতার জন্য ধন্যবাদ জানায়। এছাড়াও সার্বিক সহযোগিতার জন্য হাইকমিশন বিশেষ ধন্যবাদ জানিয়েছে সাবাহ্-তে বসবাসরত বাংলাদেশি সব সেবা-প্রার্থী এবং কম্যুনিটি সদস্যদের।
এনআরবি৩৬৫/ এএমএম
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও খবর পড়ুন:
মালয়েশিয়ায় ৫১ বাংলাদেশি গ্রেফতার
মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের বৈধকরণ কর্মসূচির সময় বাড়াতে আবেদন