Monday
13 April 2026

মালয়েশিয়ায় নাইট ক্লাবে অভিযান, বাংলাদেশিসহ আটক ৯৩

September 22, 2024

এশিয়া ডেস্ক (মালয়েশিয়া): মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে নাইট ক্লাবে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৯৩ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। নির্মাণ শ্রমিক হিসাবে ওয়ার্ক পারমিট ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করলেও পরবর্তীতে বিনোদন কেন্দ্রে কাজ করতে দেখা যায় অনেককে।

শুক্রবার দিবাগত রাতে মেনজালারার একটি বিনোদন কেন্দ্রে মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জেআইএম) পরিচালিত অভিযানে এসব তথ্য বেরিয়ে আসে।

ডেপুটি ডিরেক্টর জেনারেল অব ইমিগ্রেশন (অপারেশনস) জাফরি এমবোক তাহা বলেন, পুত্রজায়া, পেরাক, কেলান্তান এবং পার্লিসের ৭০ জন ইমিগ্রেশন অফিসার শুক্রবার রাত ১০ টার দিকে মেনজালারা এবং বুকিত বিনতাং এর দুটি বিনোদন কেন্দ্রে একযোগে অভিযানে অংশ নেন।

অভিযানে ৯৩ জন বিদেশিকে গ্রেফতার করা হয়। যাদের মধ্যে ৬২ জন থাই নারী ও একজন থাই পুরুষ; ১০ জন ভিয়েতনামী নারী, ১১ জন চীনা অভিবাসী; পাঁচজন বাংলাদেশি পুরুষ; দুজন মিয়ানমারের পুরুষ এবং লাওস ও মঙ্গোলিয়ার একজন করে নারী এসময় গ্রেফতার হয়েছেন। অভিযান পরিচালনার পর গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

জাফরি বলেন, অভিযান চালানো দুটি বিনোদন কেন্দ্রের মোডাস অপারেন্ডি ছিল বিদেশিদের কাছে ১০০ থেকে ১০০০ রিংগিতের বিনিময়ে যৌন পরিসেবা দেয়া।

তিনি বলেন, প্রাথমিক পরিদর্শনের ভিত্তিতে দেখা গেছে গ্রেফতার হওয়া বেশিরভাগ বিদেশির পর্যটক হিসাবে ভিসা ছিল কিন্তু তাদের অধিকাংশেরই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে।

গ্রেফতারকৃত সব বিদেশিকে ডকুমেন্টেশন প্রক্রিয়ার জন্য পুত্রজায়া ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

এনআরবি৩৬৫/ এএমএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

আরও খবর পড়ুন:

প্লান্টেশনে বিদেশি কর্মী নেবে মালয়েশিয়া

মালয়েশিয়ায় ৫১ বাংলাদেশিসহ ২৯৬ অভিবাসী আটক

নতুন রাষ্ট্র সংস্কারে প্রবাসীরা অবদান রাখতে চান