Monday
25 May 2026

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১১ অভিবাসী আটক

July 17, 2024

ইউরোপ ডেস্ক: মালয়েশিয়ায় অভিযান পরিচালনা করে বাংলাদেশিসহ ১১ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। ১৭ জুলাই ভোরে সেরেম্বানের তামান বন্দর সেনাওয়াংয়ে অভিযান চালিয়ে ৪ বাংলাদেশিসহ ১১ অবৈধ অভিবাসীকে আটক করে নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (জেআইএমএনএস)।

বুধবার রাজ্যের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের পরিচালক কেনিথ তান আই কিয়াং এক বিবৃতিতে জানিয়েছেন, তামান বন্দর সেনাওয়াং-এর জঙ্গলের কাছে অবৈধ বসতিতে তিন ঘণ্টা ধরে চলা অভিযানে ২৪ থেকে ৬০ বছর বয়সী আট নারীসহ মোট ৬৯ জন ইন্দোনেশিয়ান ও বাংলাদেশি নাগরিকের কাগজপত্র পরীক্ষা করা হয়।

এর মধ্যে অভিবাসন ১৯৫৯/৬৩ আইনে ১১ জনকে আটক করা হয়েছে। ধারা ৬ (১) (সি) অনুযায়ী বৈধ পাসপোর্ট এবং ভ্রমণ নথি নেই এবং ১৫(১) (সি) ধারা যা সময়ের বাইরে মালয়েশিয়ায় অবস্থান করা।

অধিকতর তদন্ত ও পরবর্তী পদক্ষেপ নিতে আটকদের লেংগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলে জানান রাজ্যের ইমিগ্রেশন পরিচালক।

এনআরবি৩৬৫/ এএমএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]