এশিয়া ডেস্ক: প্রায় এক যুগ পরে গৃহকর্মীদের ভিসা পরিবর্তনের সুযোগ দিলো মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। গৃহকর্মী ভিসা (২০ নম্বর) থেকে কোম্পানি ভিসায় (১৮ নম্বর) পরিবর্তনের সুযোগ দিয়েছে দেশটি।
এক্ষেত্রে আগামী ১৪ জুলাই থেকে ১২ সেপ্টেম্বর এই সময়সীমার মধ্যে নিদিষ্ট শর্ত মেনে ভিসা পরিবর্তন করতে পারবেন কুয়েতের মালিকদের বাসায় কাজ করা গৃহকর্মীরা।
শনিবার (৬ জুলাই) স্থানীয় গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়।
খবরে বলা হয়, কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারি জনশক্তি বিভাগের চেয়ারম্যান শেখ ফাহাদ ইউসুফ আল-সাবাহর সাথে বেসরকারি খাতে কর্মী নিয়োগে এই সিদ্ধান্ত হয়।
শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানানো হয়।
গৃহকর্মী ভিসা পরিবর্তনের ক্ষেত্রে বর্তমান মালিকের কর্মস্থলে এক বছর পূর্ণ হতে হবে। অবশ্যই অনত্রে কাজের জন্য বর্তমান মালিকের অনুমতিপত্র নিতে হবে। এছাড়া, ৫০ কুয়েতি দিনার সরকারি ফি এবং প্রতি বছর আকামা নবায়নের সময় ১০ দিনার ফি দিতে হবে।
এদিকে, ভিসা পরিবর্তনের সুযোগ দেয়ার খবরে উচ্ছ্বসিত দীর্ঘদিন অপেক্ষায় থাকা কুয়েতের লাখো প্রবাসী বাংলাদেশি।
এনআরবি৩৬৫/ এএমএম
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]