Wednesday
29 April 2026

টরেন্টোতে শিল্পী সন্দীপ সেনের একক সঙ্গীতানুষ্ঠান

July 14, 2024

আমেরিকা ডেস্ক: কানাডার টরেন্টোতে দুর্গাবাড়ী মন্দির মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে বিশ্বভারতীর অধ্যাপক এবং রবীন্দ্রসঙ্গীত শিল্পী সন্দীপ সেন-এর একক সঙ্গীতানুষ্ঠান।

শিল্পী সন্দীপ সেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী হলেও গেয়েছেন খেয়াল, টপপা, প্রার্থনার গানসহ পুরোনো দিনের জনপ্রিয় বাংলা গান।

অনুষ্ঠানের শুরুতে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন শিল্পী নন্দিতা গোমস। তিনি শিল্পী সন্দীপ সেনের পরিচিতি তুলে ধরেন।

এরপর শিল্পী সন্দীপ সেন সঙ্গীত পরিবেশন শুরু করেন। সুরের মূর্ছনায় দর্শকরা বিমোহিত। পুরো অনুষ্ঠানে শিল্পী তার আকুল কন্ঠে শ্রোতাদের সুরের জালে আটকে রাখেন।

অনুষ্ঠানে শিল্পী সন্দীপ সেনকে তবলায় সহযোগিতা করেন চিন্ময় কর্মকার।

এনআরবি৩৬৫/ এএমএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]