এশিয়া ডেস্ক: কানাডার টরন্টোতে আওয়ামী লীগের ৭৫তম প্লাটিনাম জয়ন্তী পালিত হয়েছে।
রোববার ডেনফোর্থ অ্যাভিনিউয়ের লবঙ্গ ফাইন ডাইনে এ উপলক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
কানাডায় আওয়ামী লীগের কার্যালয়ে অন্টারিও আওয়ামী লীগের এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম। এতে সভাপতিত্ব করেন অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, বিশেষ বক্তা ছিলেন বাকসুর সাবেক ভিপি ও অন্টারিও আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ফয়জুল করিম।
সভা সঞ্চালনা করেন অন্টারিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটন মাসুদ।
সভায় কানাডা আওয়ামী লীগ, অন্টারিও আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু পরিষদ ও কানাডা ছাত্রলীগের নেতারা অংশগ্রহণ করেন।
এনআরবি৩৬৫/ এএমএম
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]