Friday
17 April 2026

মালয়েশিয়া থেকে মরদেহ দেশে পাঠানো যাচ্ছে না

March 23, 2024

এশিয়া ডেস্ক: হাসপাতালের মর্গে পড়ে আছে এক প্রবাসী বাংলাদেশির মরদেহ। আত্মীয়-স্বজনদের খুঁজে না পাওয়ায় মরদেহ দেশে পাঠানো যাচ্ছে না। এমনটাই জানিয়েছে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন।

মালয়েশিয়ার পেরাক রাজ্যের ইপোহ শহরের ‘রাজা মনজিৎ সিং ইপোহ হাসপাতাল’ এর মর্গে পড়ে আছে মরদেহটি। প্রয়াতের বাড়ি কুমিল্লা জেলায়। তিনি নূরের জামানের ছেলে মোহাম্মদ আব্দুল সোবহান। বয়স ৪৯ বছর।

হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়, স্ট্রোকজনিত কারণে মোহাম্মদ আবদুল সোবহানকে ২০২২ সালে অপরিচিত এক ব্যক্তি হাসপাতালে ভর্তি করেছিলেন। চলতি বছরের ১৭ মার্চ চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করলে খোঁজ নেয় হাইকমিশন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ হাতে লেখা একটি পাসপোর্ট ছাড়া নিহতের পরিচিতজনের কোনও তথ্য দিতে পারেনি।

হাতে লেখা পাসপোর্টে বিস্তারিত তথ্যের অভাব এবং স্বজনদের খুঁজে না পাওয়ায় মরদেহ দেশে পাঠানো যাচ্ছে না। পরিচিত বা স্বজনদের মোহাম্মদ আবদুল সোবহানের লাশ শনাক্তের জন্য হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) সুমন চন্দ্র দাসের সাথে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। বিবৃতিতে যোগাযোগর জন্য +৬০১২৪৩১৩১৫০ সেলফোন নাম্বারটি দেয়া হয়েছে।

মালয়েশিয়া/এমএএম/কিউটি

 

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

আরও খবর পড়ুন:

মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন আড়াই হাজার বাংলাদেশি

মালয়েশিয়ায় বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ তিনজন নিহত

মালয়েশিয়ায় বাংলাদেশি যুবকের মৃত্যু

এভিয়েশন খাতে সহায়তা দিতে জার্মানি আগ্রহী

চেন্নাই রুটে ইউএস-বাংলার ফ্লাইট বৃদ্ধি