এশিয়া ডেস্ক: পর্তুগালের অধিবিলাস শহরে আবুল কালাম আজাদ নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন।
শুক্রবার দেশটির রাজধানী লিসবনের স্থানীয় সাও যোজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, নিহত আবুল কালাম আজাদ গাড়ি চালানো অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন। পরে গত ১৬ দিন যাবত তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালে চিকিৎসা শুরুর দিন থেকে তার অবস্থা সঙ্কটজনক ছিল এবং তিনি কোমায় ছিলেন বলে হাসপাতাল থেকে জানানো হয়।
পর্তুগালে তিনি স্ত্রী ও তিন সন্তান নিয়ে বসবাস করতেন বলে প্রতিবেশী সূত্রে জানা গেছে। লাশ দাফনের বিষয়ে অধিবিলাসে বাংলাদেশ কমিউনিটির লোকজন যোগাযোগ করছেন। তার লাশ পর্তুগালে দাফন করা হবে। তবে কবে কখন জানাজা হবে এ বিষয়ে সময় জানা যায়নি।
স্থানীয় অধিবিলাস মসজিদের দ্বিতীয় ইমাম প্রবাসী বাংলাদেশী শাহেদ আহমেদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এনআরবি৩৬৫/এমএএম
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]