Monday
25 May 2026

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা সন্ধ্যায়

November 15, 2023

বাংলাদেশ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আজ সন্ধ্যায়। আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাঙ্গীর আলম।

নির্বাচন ভবনে সাংবাদিকদের সচিব জানান, তফসিল চূড়ান্ত করতে আজ বিকেল ৫টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশনাররা বৈঠকে বসবেন। এরপর সন্ধ্যায় ৭টায় সিইসি জাতির উদ্দেশে ভাষণ দিবেন। ভাষণে তিনি তফসিল ঘোষণা করবেন।

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে ভোর থেকেই নির্বাচন ভবন ও এর আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। বেড়েছে পুলিশী টহল।

আরও পড়ুন: সৌদি প্রবাসীর স্ত্রী ও দুই মেয়ের মরদেহ উদ্ধার

এবারের জাতীয় সংসদ নির্বাচনে ভোটারের সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। ভোটকেন্দ্রে থাকবে ৪২ হাজার ১০৩টি। ২০২৪ সালের জানুয়ারি মাসে ভোটগ্রহণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

এনআরবি৩৬৫/এএমএম