Saturday
13 June 2026

ইউরোপীয় আ.লীগ নেতাদের নির্বাচনী প্রচারণা ও রোড শো বৃহস্পতিবার

December 28, 2023

ইউরোপ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজধানীতে প্রচারণা ও রোড শো করবে আওয়ামী লীগের ইউরোপীয় শাখার নেতারা। এ জন্য ধানমন্ডি-৩২ নম্বরকে মাথায় রেখে রুটপ্ল্যান করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ক্যাম্পেইন ও রোড শো অনুষ্ঠিত হবে।

A.League Election Manifesto: Promises to confiscate illegal assets

নির্বাচনী প্রচারণা ও রোড শোর আয়োজকরা জানিয়েছেন, সর্ব-ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান এবং ইউরোপের সকল দেশের সভাপতি ও সাধারণ সম্পাদকের উদ্যোগে এ আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে সকাল ১০টায় র‍্যালি শুরু হবে, ইতোমধ্যে প্রস্তুতি নেয়া হয়েছে।

তারা জানান, প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে পিকআপ ভ্যান রেডি করা হয়েছে। প্রতিটি পিকঅ্যাপ ভ্যানে ব্যানার থাকবে। বাউল শিল্পীরা বাউল গান পরিবেশন করবেন। গাড়িতে থাকবে ব্যান্ড পার্টি, সাউন্ড সিস্টেম ও রকমারি সাজসজ্জা।
এনআরবি৩৬৫/এএমএম/টিটি