Friday
04 September 2026

পিটার হাসের ভারত যাত্রা

December 22, 2023

বাংলাদেশ ডেস্ক: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস ভারত গেছেন। শুক্রবার (২২ ডিসেম্বর) ভিস্তারা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। সফরে তার স্ত্রীও সঙ্গে রয়েছেন। বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

তবে পিটার হাসের ভারতযাত্রার উদ্দেশ্য জানা যায়নি। এর আগে গত ১৬ নভেম্বর ছুটি কাটাতে শ্রীলংকা যান পিটার হাস। পরে ২৭ নভেম্বর দেশে ফেরেন তিনি।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর মিন্টু রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন পিটার হাস। একই দিন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কোকও মোমেনের সঙ্গে বৈঠক করেন। তবে সাক্ষাতে তাদের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানা যায়নি।

কূটনৈতিক প্রটোকল অনুযায়ী কোনো রাষ্ট্রদূত তার কর্মস্থল ছেড়ে বিদেশ সফরে বা ছুটি কাটাতে গেলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে হয়। ধারণা করা হচ্ছে, মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকে ভারত সফরের উদ্দেশ্য অবহিত করেছেন পিটার হাস।

তবে বৃহস্পতিবার পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাস ও সারাহ কোকের বৈঠকের পরদিনই (আজ শুক্রবার) মার্কিন রাষ্ট্রদূতের ভারত যাত্রায় রাজনৈতিক মহলে আগ্রহের জন্ম দিয়েছে।

এনআরবি৩৬৫/এএমএম/টিটি

 

 [প্রিয় পাঠক, NRB365- আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

 

আরও পড়তে পারেন:

মার্চ থেকে রোম যাবে বিমানের ফ্লাইট

ফ্লোরিডায় ডেমোক্রেট ক্লাবের ‘হলিডে ডিনার’

প্লে-ব্যাক সিঙ্গার অনিমা নাম লেখালেন সাংবাদিকতায়

দুবাইয়ে বাংলাদেশিদের আধুনিক পাসপোর্ট সেবা কেন্দ্র উদ্বোধন

বাংলাদেশের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর মিশন