Tuesday
26 May 2026

দুবাইয়ে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সেবায় নয়া উদ্যোগ

December 20, 2023
দুবাইয়ে প্রবাসী বাংলাদেশিদের দ্রুত পাসপোর্ট দিতে নতুন উদ্যোগ

দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট অফিস। ছবি: সংগৃহীত

এশিয়া ডেস্ক: আউট সোর্সিংয়ের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও উত্তর আমিরাতে সহজতম ও দ্রুততম সময়ের মধ্যে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট দেয়ার জন্য উদ্যোগ নেয়া হয়েছে। এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ ডিসেম্বর থেকে দুবাইয়ের আল কারামায় অবস্থিত ফওয়া গ্লোবালের আধুনিক ও সুপ্রশস্ত সেবা কেন্দ্রের মাধ্যমে প্রাথমিকভাবে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) সেবা প্রদান করা হবে।

প্রবাসী বাংলাদেশিদের আল কারামার ফওয়া গ্লোবালের সেবা কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে। এই কেন্দ্র থেকে সোমবার থেকে শুক্রবার… সপ্তাহে পাঁচদিন এই সেবা দেয়া হবে। এই সেবা চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কনস্যুলেটের প্রধান গেইট থেকে ফওয়া গ্লোবালে যাতায়াতের জন্য প্রতি ঘন্টায় বিনামূল্যে শাটল সার্ভিসের ব্যবস্থা রাখা হয়েছে।

এনআরবি৩৬৫/এএমএম/টিটি

 

 [প্রিয় পাঠক, NRB365- আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

 

আরও পড়তে পারেন:

বাংলাদেশ সফরের আমন্ত্রণ পেলেন কুয়েতের নয়া আমির

সৌম্যের সেঞ্চুরির দিনে বড় হার বাংলাদেশের; সিরিজ খোয়ালো টাইগাররা

ট্রাকে চেপে সংসদে যেতে চান মাহি

জ্যোতিকা জ্যোতি যে কারণে নির্বাচন থেকে দূরে

মেট্রোরেল চলবে মধ্যরাত পর্যন্ত, নতুন সময় জানালো কর্তৃপক্ষ