বাংলাদেশ ডেস্ক: ট্রাকে চেপেই জাতীয় সংসদে যেতে চান চিত্রনায়িকা মাহিয়া মাহি। রাজশাহী-১ আসনে তার প্রতিক ‘ট্রাক’।
সোমবার সকালে রাজশাহীর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে শুরু হয় প্রতিক বরাদ্দ কার্যক্রম। রাজশাহী-১ আসনের প্রার্থী হিসিবে শারমিন আক্তার নিপা মাহিয়া ওরফে মাহিয়া মাহি প্রতিক হিসেবে পেয়েছেন ‘ট্রাক’। মাহিয়া মাহি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নিজের প্রতিক সম্পর্কে এই নায়িকা বলেন, ট্রাক আমি নিজেই পছন্দ করে নিয়েছি।
প্রতিক বরাদ্দের পরই মাহি একটি খেলনা ট্রাক নিয়ে আসেন। কথা বলেন সাংবাদিকদের সাথে। জানান, বাবা-মা, স্বামী ট্রাক প্রতিক নিতে বলেছিলেন। এলাকার মানুষও ট্রাক প্রতিক নিতে বলেছেন, তাই ট্রাক প্রতিকটিই তিনি চেয়েছেন। ট্রাকটাই তার জন্য বেস্ট বলে মনে করছেন ঢালিউডের এই নায়িকা।
মাহির সোজা কথা, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাকে পঁচানোর চেষ্টা করবেন, বলবেন- ট্রাক খাদে পড়ে যাবে, চাকা পাংচার হয়ে যাবে। প্রতিদ্বন্দ্বী এসব কথায় উল্টো তারই (মাহির) বেশি বেশি প্রচার হবে।
সন্ধ্যায় নানা বাড়ি এলাকা তানোরের মুণ্ডুমালায় নির্বাচনী কার্যালয় উদ্বোধনের মধ্যদিয়ে মাহিয়া মাহি শুরু করেছেন প্রচারণার কাজ।
রাজশাহীর ছয়টি আসনে ২২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছিল নির্বাচন কমিশন। এদের মধ্যে একজন মাহিয়া মাহি। আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও পাঁচজন। তারা হলেন: রাজশাহী-৩ আসনের মুক্তিজোটের প্রার্থী এনামুল হক, রাজশাহী-৪ আসনের এনপিপির প্রার্থী জিন্নাতুল ইসলাম জিন্না, স্বতন্ত্র প্রার্থী বাবুল হোসেন, রাজশাহী-৫ আসনের বিএসপির প্রার্থী আলতাফ হোসেন মোল্লা ও স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান।
এদিকে, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে ভোটের লড়াইয়ে আছেন মোট আট জন। মাহিয়া মাহির প্রতিদ্বন্দ্বী বাকী সাত জন হলেন: আওয়ামী লীগের ওমর ফারুক চৌধুরী, জাতীয় পার্টির মোহাম্মদ শামসুদ্দিন, বিএনএমের শামসুজ্জোহা বাবু, সাংস্কৃতিক মুক্তিজোটের বসির আহমেদ, বিএনএফের আল সাদাত, তৃণমূল বিএনপির জামাল খান দুদু ও এনপিপির নুরুন্নেসা।
এনআরবি৩৬৫/এএমএম/টিটি
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও খবর পড়ুন: