ইউরোপ ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইতালির মিলানে অনুষ্ঠানের আয়োজন করেছে কনস্যুলেট জেনারেলের কার্যালয়। দুই পর্বে হবে বিজয় দিবসের অনুষ্ঠান।
মিলানে অবস্থিত বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের কার্যালয় থেকে দেয়া বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
প্রথম পর্ব শুরু হবে সকাল ৯টায়। কনস্যুলেট জেনারেলের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দয়ে শুরু হবে বিজয় দিবসের অনুষ্ঠান। এরপর মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে পালন করা হবে এক মিনিট নীরবতা। এই পর্বে শুধু কনস্যুলেট জেনারেলের কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত থাকবেন।
প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে দ্বিতীয় পর্ব শুরু হবে সকাল সাড়ে ৯টায়। এই পর্বের শুরুতে শ্রদ্ধা জানানো হবে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে। এরপর হবে ধর্মগ্রন্থ থেকে পাঠ। তারপর বিজয় দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের দেয়া বাণী পাঠ করা হবে।
সকাল ৯টা ৫৫ মিনিটে প্রদর্শিত হবে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র। সোয়া ১০টায় হবে আলোচনা সভা। পৌণে ১১টায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে।
এনআরবি৩৬৫/এএমএম/টিটি
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও পড়তে পারেন:
ইতালির আনকোনায় আওয়ামী লীগের নতুন কমিটি
১২ হাজারের বেশি বাংলাদেশি জীবনের ঝুঁকি নিয়ে ইতালি গেলেন
রোম দূতাবাস জাতীয় পরিচয়পত্রের আবেদন নিচ্ছে