Wednesday
22 April 2026

ঢাকা টেস্টের দ্বিতীয় দিন ভেসে গেল বৃষ্টির জলে

December 7, 2023

স্পোর্টস ডেস্ক: ঢাকা টেস্টের দ্বিতীয় দিন ভেস্তে গেল বৃষ্টির বাগড়ায়। সকাল থেকেই ইলশেগুঁড়ি বৃষ্টি সাতরে বেড়ায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট গ্রাউন্ডে। ধীরে ধীরে বৃষ্টির তেজ বাড়তে থাকায় খেলা পণ্ড হয়। অপেক্ষার সময় দীর্ঘায়িত না করে দুই আম্পায়ার পল রাইফেল ও রড টাকার দুপুর ১টা ৫৪ মিনিটে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।

ঢাকা টেস্ট : মিরপুরে বৃষ্টি, খেলা শুরু হতে দেরি – ATN Banglaস্টেডিয়ামের পিচ আর মাঠর একাংশ থেকে ডৈকে রাখা কাভার তুলে নেয়ার প্রয়োজন পড়েনি। দুই দলের খেলোয়াড়রা বেশিরভাগ সময় কাটিয়েছেন ড্রেসিংরুমে। সাবেক টাইগার কাপ্তান মুশফিকুর রহীম ইনডোরে ব্যাটিং অনুশীলন করে সময় কাটিয়েছেন। মুমিনুল হকের সময় কেটেছে জিমে।

শুক্রবার টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার কথা রয়েছে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে, সকাল সোয়া ৯টায়। দিনের শেষটাও হবে ১৫ মিনিট বাড়িয়ে ৪টা ৪৫ মিনিটে, যা শেষ হওয়ার কথা ছিল সাড়ে ৪টায়। আম্পায়াররা চাইবেন ৯৮ ওভার খেলানোর। তবে সবটাও নির্ভর করছে আবহাওয়ার মতিগতির ওপর।

বুধবার ঢাকা টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিউই স্পিনারদের কাছে দিনের প্রথম ইনিংসে অসহায় আত্মসমর্পন করেন বাংলাদেশের সব ব্যাটসম্যান। অলআউট হওয়ার আগে ছোট ছোট জুটিতে ১৭২ রান সংগ্রহ করে বাংলাদেশ।

তবে স্পিনস্বর্গে একই পরিণতি অপেক্ষা করছিল সফরকারীদের জন্য। তাইজুল আর মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে কিউইরা দিন শেষ করে। ৫৫ রানের পথে সাজঘরে ৫ ব্যাটসম্যানকে ফেরান বাংলাদেশের স্পিনাররা।

এনআরবি৩৬৫/এএমএম

 

 [প্রিয় পাঠক, NRB365- আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবরভ্রমণআড্ডাগল্পস্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]