বাংলাদেশ ডেস্ক: তারাবির নামাজ পড়ানোর জন্য তোলা টাকা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ছয় জনের অবস্থা সংকটাপন্ন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এ ঘটনা ঘটে।
বুধবার ২ এপ্রিল সকালে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ইটনা গ্রামের শাহী মসজিদে রমজান মাসে তারাবির নামাজ পড়ানোর জন্য মুসল্লিদের কাছ থেকে টাকা সংগ্রহ করা হয়। এই টাকার হিসাব নিয়ে মঙ্গলবার রাতে জীবন মিয়া ও শরীফের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে জীবন মিয়া বুধবার সকালে শরীফ মিয়াকে নিজ দোকানের সামনে পেয়ে আবার তর্কে জড়ান। এক পর্যায়ে দুই জনের সমর্থকরা ঘটনার সাথে জড়িয়ে পড়েন এবং দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এতে কমপক্ষে ১৫ জন আহত হন।
মসজিদ কমিটির সদস্য আবদুল গফুর জানিয়েছেন, জীবন মিয়া তারাবির নামাজের জন্য নিয়োগ করা ইমামের সম্মানি দিতে মুসল্লিদের কাছ থেকে টাকা সংগ্রহ করেন। পরে মসজিদ কমিটির কাছে এ টাকার হিসাব চান শরীফ মিয়াসহ কয়েকজন। এরই সূত্র ধরে উত্তেজনার সৃষ্টি হয়। শেষ পর্যন্ত তা সংঘর্ষে রূপ নেয়।
গুরুতর আহত ছয় জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এমন তথ্য জানিয়েছেন আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার লুৎফর রহমান।`
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমিউদ্দিন গ্রামবাসীকে উদ্ধৃত করে জানান, মসজিদের অর্থ তোলার বিষয়ে দ্বন্দ্ব থেকেই সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে বলে জানান ছমিউদ্দিন।
এনআরবি৩৬৫/কিউএএম/এএমএম
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: NRB365 News
https://www.youtube.com/@NRB365_News
আরও খবর পড়ুন:
শুক্রবার ইউনূস-মোদির বৈঠক
লন্ডনে মা-ছেলের পার্কভ্রমণ
সাংবাদিকদের সাথে ব্যারিস্টার ফুয়াদের মতবিনিময়
প্রথম দিনে এগিয়ে শাকিব, ধরাশায়ী জাজ মাল্টিমিডিয়া
অধ্যাপক ড. আরেফিন সিদ্দিক মারা গেছেন