বাংলাদেশ ডেস্ক: আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। সভায় ব্যারিস্টার ফুয়াদ দাবি করেন তার দল দেশের সমস্যা সমাধানে রাজনীতি করছে।
বুধবার ২ এপ্রিল বরিশালের মুলাদী গ্রেস ক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপ্রধান ছিলেন প্রেস ক্লাবের সহ-সভাপতি নজিবুর রহমান ভূঁইয়া কামাল।
এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, পৈত্রিকসূত্রে প্রাপ্ত রাজনীতি থেকে বেরিয়ে জনগণের কল্যাণে রাজনীতি করার কাজ চলছে। তিনি সবাইকে পরামর্শ দিয়ে বলেন, দলের পূর্ববর্তী নেতা কি করেছেন তা থেকে বেরিয়ে আসতে হবে। বর্তমানে কাজ করতে হবে মানুষের দুঃখ-দুর্দশা নিরসনে।
সভায় বক্তব্য রাখেন এবি পার্টির বরিশাল জেলা কমিটির আহবায়ক প্রকৌশলী কল্লোল চৌধুরী, সদস্য সচিব প্রকৌশলী মো. রাব্বী, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট আরাফাত, জেলা ছায়া সংসদ সম্পাদক ডা. তানভীর হোসেন, বাবুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইফুর রহিম, মুলাদী উপজেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মুফতি রফিকুল ইসলাম, মুলাদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রোকন মোল্লা, কোষাধ্যক্ষ আতিকুর রহমান মিরন, মুলাদী রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক রাসেল মল্লিকসহ অন্যরা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এবি পার্টির নেতা ফজলুল হক শান্ত, শাহীন আলমসহ উপজেলার সাংবাদিক ও স্থানীয় নেতারা।
এনআরবি৩৬৫/কিউএএম/এএমএম
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: NRB365 News
আরও খবর পড়ুন:
শুক্রবার ইউনূস-মোদির বৈঠক
লন্ডনে মা-ছেলের পার্কভ্রমণ
প্রথম দিনে এগিয়ে শাকিব, ধরাশায়ী জাজ মাল্টিমিডিয়া
কাগুজেবাঘ সুনীল ছেত্রি, গোল মিসের মহড়া দিল হামজার বাংলাদেশ
কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি