Monday
25 May 2026

লন্ডনে মা-ছেলের পার্কভ্রমণ

April 2, 2025

ইউরোপ ডেস্ক (লন্ডন): সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে পার্কে ঘুরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনপ্রবাসী তারেক রহমান। মা-ছেলের পার্ক ভ্রমণের একটি ভিডিওটি ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। ঘুরে বেড়াচ্ছে সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও এক্স-এ (সাবেক ট্যুইটার)।

বুধবার ২ এপ্রিল সকালে পার্কে ভ্রমণের এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে এটি বিএনপি বিটের রিপোর্টারদের গ্রুপে শেয়ার দেয়া হয়। তারপর এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমও সংবাদ প্রকাশ করতে শুরু করে।

তবে শেয়ার হওয়া এই ভিডিওটি ঠিক কবে ধারণ করা তা জানা যায়নি। নেটিজেনদের ধারণা ঈদের তৃতীয় দিন মঙ্গলবার (পয়লা এপ্রিল) স্থানীয় একটি পার্কে মা ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ঘুরতে যান তারেক রহমান। তখনই এই ভিডিওটি করা হয়। ভিডিও-টির রেজ্যুলেশন ও ফ্রেমিং দেখে বোঝা যায় এটি সেলফোনে ধারণ করা হয়েছে।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, তারেক রহমান ও তার পরিবার পার্কের ফুটপাথে হাঁটছেন। তাদের সামনে বেগম খালেদা জিয়া হুইল চেয়ারে করে পরিবারের সদস্যদের সাথে ঘুরছেন। হুইল চেয়ারে বসিয়ে খালেদা জিয়াকে ঘোরাচ্ছেন তার একান্ত সহকারি সচিব মাসুদুর রহমান। এসময় তাদের সাথে ছিলেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যানে বেগম খালেদা জিয়া। দ্য লন্ডন ক্লিনিকে তিনি ১৮ দিন চিকিৎসা নেন। এরপর থেকে তিনি তারেক রহমানের বাসায় আছেন। ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেনের তথ্যানুযায়ী, বেগম জিয়া সুস্থ আছেন। সবকিছু ‘ঠিক থাকলে’ তিনি এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন।
এনআরবি৩৬৫/কিউএএম/এএমএম

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: NRB365 News
https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

আরও খবর পড়ুন:
প্রথম দিনে এগিয়ে শাকিব, ধরাশায়ী জাজ মাল্টিমিডিয়া
কাগুজেবাঘ সুনীল ছেত্রি, গোল মিসের মহড়া দিল হামজার বাংলাদেশ
বিচারহীনতার অপসংস্কৃতিই আছিয়াদের মৃত্যুর কারণ
রোকেয়া হল অ্যালামনাইয়ের কমিটি গঠন
মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন, শর্ট সার্কিটের কথা বলা হচ্ছে