Friday
17 April 2026

দক্ষিণ আফ্রিকায় নিহত বাংলাদেশিকে সনাক্ত করার আহবান

November 26, 2023

আফ্রিকা ডেস্ক: দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া সোসাংগুবে ইমিডিয়েটলি-তে দোকানে আগুন লেগে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি।

প্রিটোরিয়ায় বসবাসকারী বাঙালিরা তার পরিচয় জানার চেষ্টা করছেন। এ কারণে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তা নিয়েছেন।

ফেসবুক পেইজ ‘বাংলাদেশ সোশ্যাল কমিউনিটি সাউথ আফ্রিকা’-তে বলা হয়েছে, আগুনে ভস্মীভূত দোকানটির মালিক ফেনি জেলার দাগনভূঁইয়া উপজেলার ডলার নামের এক ব্যক্তির। তিনি হাসান নামের একজনের জিম্মায় দোকান রেখে দেশে আসেন। এই হাসানও কমিউনিটিতে পরিচিত নন।

সোসাংগুবে-তে বসবাসকারী বাংলাদেশি ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, দোকানের মালিক ডলারকে যদি কেউ চিনে থাকেন বা তার সাথে যোগাযোগ থাকে তাহলে যেন এই দুর্ঘটনার কথা তাকে জানানো হয়।

ডলার বা হাসানের খোঁজ জানা গেলে বাবলু নামের ব্যক্তির সাথে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। বাবলুর সেলফোন নাম্বার +27 62 929 8771.

এনআরবি৩৬৫/এএমটি/কিউটি

 

আরও খবর পড়ুন:

 দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিদের তৈরি পোশাকের জমজমাট বাজার

যেভাবে আবেদন করবেন শেনজেন ভিসার

ফিজিতে কর্মী নিয়োগ, আবেদন চলতি মাসেই

মেলবোর্নের বাণিজ্য প্রদর্শনীতে বাংলাদেশের ১৯ প্রতিষ্ঠান

প্রবাসীদের মরদেহ বহনের খরচ কমালো বিমান

 

 

[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]