ইউরোপ ডেস্ক (ইতালি): ভেনিস-সহ উত্তর ইতালিতে বাংলা গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের নতুন সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে ‘বাংলা প্রেসক্লাব ভেনিস ইতালি নর্দ’ নামের নতুন এই সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রায় মিলিত হয়েছিলেন কমিউনিটির অসংখ্য মানুষ অনুষ্ঠানে মাকসুদ রহমানকে (সময় টেলিভিশন) সভাপতি ও নাজমুল হোসাইনকে (এনটিভি ইউরোপ) সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
৫ মার্চ বুধবার ভেনিসের গ্র্যান্ড সেন্ট্রাল ইন্ডিয়ান রেস্টুরেন্টে আয়োজিত সভায় ছয় সদস্যের কমিটি ঘোষণা করা হয় কমিটির বাকী সদস্যরা হলেন: সাংগঠনিক সম্পাদক সজীব আল হোসাইন (আইওন টিভি); অর্থ সম্পাদক মোখলেছুর রহমান সরকার (দৈনিক আমাদের নতুন সময় ও কুমিল্লা নিউজ); প্রচার সম্পাদক জাকির হোসেন (মিলান বার্তা) এবং মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার (টিভি ওয়ান)
সংগঠনের সভাপতি মাকসুদ রহমান বলেন, প্রবাসে সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে ইতালিতে বাংলাদেশি প্রবাসীদের ভালোবাসাকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ সহাবস্থানে ভাবমূর্তি উন্নয়ন ও প্রবাসীদের অধিকার অর্জনের স্বপ্ন পূরণে কাজ করবে বাংলা প্রেস ক্লাব ভেনিস ইতালি নর্দ।
সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন ও সাংগঠনিক সম্পাদক সজীব আল হোসাইন প্রবাসী বাঙালিদের অধিকার সংরক্ষণে কাজ করার অঙ্গীকার জানান।
এসময় তারা জানান, শিগগিরই ভেনিসসহ উত্তর ইতালির বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশী গণমাধ্যম কর্মীদের সংগঠিত করে জমকালো অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান প্রেস ক্লাবের নির্বাচিত নেতারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেনিস অঞ্চলের আওয়ামী লীগ, বিএনপি-সহ বিভিন্ন রাজনৈতিক দল, আঞ্চলিক সংগঠন ও ব্যবসায়িক নেতারা। উপস্থিত ছিলেন বাংলা গণমাধ্যমের পাশাপাশি ইতালীয় মূল ধারার সংবাদকর্মীরা।
অনুষ্ঠানে অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ীরা প্রেস ক্লাবের নতুন কমিটিকে শুভেচ্ছা জানান।
সভার আগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
এনআরবি৩৬৫/এএমএম/আরএম
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]