Monday
20 April 2026

পোর্ট্রেইট অব রেভ্যুলিউশনারিজ প্রদর্শনী

January 22, 2025

বিনোদন ডেস্ক: নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে চিত্রকর্মের প্রদর্শনী, আলোচনা ও সঙ্গীতানুষ্ঠান। অনুষ্ঠেয় চিত্রকর্ম প্রদর্শনী হবে ‘পোর্ট্রেইট অব রেভ্যুলিউশনারিজ’ শিরোনামে। এতে স্থান পাচ্ছে পরাধীন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অমর বিপ্লবীদের পোর্ট্রেইট।

২৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ-ভারত ইতিহাস ও ঐতিহ্য পরিষদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।

অনুষ্ঠানে সভাপ্রধান থাকবেন পরিষদ সভাপতি ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন পাহাড়ী বীরপ্রতীক। বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ইমেরিটাস অধ্যাপক ও বরেণ্য শিল্পী রফিকুন নবী, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও লেখক-গবেষক মফিদুল হক, স্বাধীনতা পদকজয়ী চিকিৎসক ও যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. আমজাদ হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক নিসার হোসেন।

আয়োজকদের পক্ষে শিল্পী মনীরুজ্জামান মনির জানালেন, বৃটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অকুতোভয় সৈনিকদের স্মরণ করাই এই প্রদর্শনীর উদ্দেশ্য। যেহেতু নেতাজী সুভাষ বসুর জন্মবার্ষিকী সামনে, তাই এ মহান বীরকে সামনের রেখেই এমন আয়োজন, যোগ করেন তিনি।

এনআরবি৩৬৫/এএমএম/টিটি

[প্রিয় পাঠক, NRB365- আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

আরও পড়তে পারেন:

সীমান্ত পরিস্থিতি এখন মোটামুটি স্বাভাবিক

প্রাচ্য-চিত্রকলা অনুশীলন সংঘের দশম প্রদর্শনী

একজন কিংবদন্তীর বিদায়

প্রবীর মিত্র, চিরবিদায় নিলেন অজাতশত্রু অভিনেতা

কমলাপুর রেলস্টেশনে ‘বড় পর্দায়’ পর্ণোগ্রাফি