বিনোদন ডেস্ক: শুরু হতে যাচ্ছে দশম প্রাচ্য-চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনীর শিরোনাম রাখা হয়েছে ‘শান্তি ও সম্প্রীতির সন্ধান’। তের দিনের এ প্রদর্শনীতে অংশ নিচ্ছেন প্রবীণ ও নবীন ৫৪ জন শিল্পী।
রাজধানীর প্রগতি সরণীর অবিন্তা গ্যালারি অব ফাইন আর্টস-এ প্রদর্শনী শুরু হবে ১৮ জানুয়ারি। শেষ হবে ৩০ জানুয়ারি। প্রদর্শনীটি আয়োজন করেছে প্রাচ্য-চিত্রকলা অনুশীলন সংঘ। সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মলয় বালা।

প্রদর্শনীতে স্থান পেয়েছে শিল্পী ইস্কান্দার মীর্জার শিল্পকর্ম
প্রদর্শনীতে অংশ নেয়া শিল্পীরা হলেন:
আবদুস সাত্তার, আব্দুস শাকুর শাহ, অধ্যাপক ড. মলয় বালা, আব্দুল্লাহ আল বশীর। এছাড়াও আফরোজা জামিল কঙ্কা, আফসানা আকতার মিম, এগনেস শ্রেয়া গোমেজ, অমিত নন্দী, আতিফা আশরাফী অনন্যা, বাপ্পী পাল অংশ নিচ্ছেন। রয়েছে দেবজ্যোতি বর্ষণ, দেবাশীষ বিশ্বাস, দীপিকা ভূঁইয়া, দীপ্ত আচার্য্য, হাসুরা আক্তার রুমকি, হোসনে আরার ছবি। ইসকান্দার মির্জা, কিশলয় রায় স্বচ্ছ, এম এ আজিজ, মুসলিম মিয়া, নাজমুল হক বাপ্পি, আমিনুল ইসলামের ছবিও থাকঝে প্রদর্শনীতে। থাকছে বদরুজ্জামান খান, বাদশা হারুন নূর রশিদ, মেহেরুন নাহার, মণীদীপা দাশগুপ্ত, মিশকাতুল জান্নাত, মোশতাক আহমেদ, ফাতেমা ইয়াসমিনের ছবি। মুর্তজা বশীর, নিখিল চন্দ্র পাল, প্রগতি চাকমা, প্রমা কর্মকার, রাহেলী রুবাইয়াৎ, রতন পাল, সামিনা জামান, শাহানুর মামুনও প্রদর্শনীতে অংশগ্রহণকারী। এছাড়াও শাকিলা খান চয়ন, শারমিন আক্তার লিনা, সৌরভ ঘোষ, শুভজিৎ পাল, শম্ভু আচার্য্য, সুদীপ্ত বসাক অর্ণরে ছবিও স্থান পেয়েছে প্রদর্শনীতে। আছেন সুমন কুমার বৈদ্য, সুশান্ত কুমার অধিকারী, তামজিদা মুশফিক প্রভা, তরিকুল ইসলাম হীরক। রয়েছে তাসলিমা আক্তার বাঁধন, টাইগার নাজির, ত্রিবেদী গোপাল চন্দ্র, তুষার তালুকদার ও জাহাঙ্গীর আলমমের আঁকা ছবিও।
অবিন্তা গ্যালারি অব ফাইন আর্টস-এর ঠিকানা:
৩০/২, ৩০/৩ প্রগতি সরণি (১৫ তলা), শাহজাদপুর, ঢাকা ১২১২।
উল্লেখ্য, হলি আর্টিজানে জঙ্গী হামলায় নিহত হন অবিন্তা কবীর। তার মৃত্যুর পর গড়ে তোলা হয় অবিন্তা কবীর ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনেরই একটি অংশ অবিন্তা গ্যালারি অব ফাইন আর্টস। এটি আগে অ্যাথেনা গ্যালারি হিসেবে পরিচিত ছিল।
এনআরবি৩৬৫/এএমএম/টিটি
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই–মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও পড়তে পারেন:
এডিবি’র সহযোগিতা চাইলেন রিজওয়ানা