Friday
01 May 2026

সাত বছর পর দেখা হবে মা ছেলের

January 7, 2025

বিমানবন্দরের উদ্দেশে বাসভবন থেকে যাত্রা করছেন বেগম খালেদা জিয়া

বাংলাদেশ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন। তিনি লন্ডন গিয়ে দেখা পাবেন ছেলে তারেক রহমানের। এই সাক্ষাতের মধ্যদিয়ে অবসান ঘটবে দীর্ঘদিন মা-ছেলের দেখা না হওয়ার। গেল সাত বছর দেখা হয়নি মা-ছেলের।

৭ জানুয়ারি মঙ্গলবার রাতে খালেদা জিয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে কাতার হয়ে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

কাতারের আমিরের পাঠানো আধুনিক সুবিধাসহ এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়া লন্ডনের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন।

বিএনপি সূত্রে জানা গেছে, লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়াকে স্বাগত জানাবেন। এরমধ্য দিয়েই দীর্ঘ সাত বছর পর দেখা হতে যাচ্ছে মা-ছেলের। খালেদা জিয়া এর আগে সবশেষ লন্ডন যান ২০১৫ সালের ১৫ জুলাই। সেবারও

লন্ডন যাত্রার পূর্বে খালেদা জিয়াকে দেখতে পথে পথে কর্মী সমর্থকদের ভীড়

হিথ্রো বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে বাসায় যান তারেক। সেই সফরে লন্ডনের মরফিল্ড আই হাসপাতালে খালেদা জিয়ার চোখের অপারেশন হয়েছিল।

ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন লন্ডন যাচ্ছেন খালেদা জিয়ার সাথে। তিনি জানান, খালেদা জিয়াকে বিমানবন্দর থেকে সরাসরি লন্ডন ক্লিনিক হাসপাতালে নেয়া হবে। সেখানেই তার চিকিৎসা চলবে।

এনআরবি৩৬৫/এএমএম/টিটি

[প্রিয় পাঠক, NRB365-আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

আরও পড়তে পারেন:

লন্ডন যাবেন খালেদা জিয়া, ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স

প্রবীর মিত্র, চিরবিদায় নিলেন অজাতশত্রু অভিনেতা

এডিবি’র সহযোগিতা চাইলেন রিজওয়ানা

একজন কিংবদন্তীর বিদায়

কমলাপুর রেলস্টেশনে ‘বড় পর্দায়’ পর্ণোগ্রাফি