এশিয়া ডেস্ক (কুয়েত): কুয়েতে একজন বাংলাদেশি পুরুষকে রুমে হাত বেঁধে লাঞ্ছিত ও নির্যাতনের অপরাধে এক বাংলাদেশি নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
এক পুরুষকে লাঞ্ছিত ও নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধ তদন্ত বিভাগ ওই বাংলাদেশি নারীকে গ্রেফতার করে।
ভিডিওতে ‘রানি মেহু কিং খান, বল কে আমি, কিং খান’ ওই নারীকে বলতে শোনা যায়।
দেশটির জনসংযোগ ও নিরাপত্তা মিডিয়া বিভাগ জানায়, সন্দেহভাজন ব্যক্তিকে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় সমস্ত আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছে কুয়েতি কর্তৃপক্ষ।
এনআরবি৩৬৫/ এএমএম
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ ই-মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
আরও খবর পড়ুন:
কুয়েতে প্রবাসী শ্রমিকদের আকুদ ভিসা পরিবর্তনের সুযোগ