আমেরিকা ডেস্ক: নিউইয়র্ক ইউনাইটেড তায়কোয়ান্দো ও কিক বক্সিং টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশি হিসেবে চারটি ইভেন্টে গোল্ড মেডেল জিতেছেন আয়াস ওয়াফাহ।
শনিবার (১৮ নভেম্বর) নিউইয়র্কের করনায় সেন্ট লিও চার্চে একদিনের এই টুর্নামেন্টের আয়োজন করে নিউইয়র্ক স্টেট।
গোল্ড মেডেল জয়ের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আয়াস বলেন, যুক্তরাষ্ট্রে এমন ইভেন্টে অংশগ্রহণ করা এবং একমাত্র বাংলাদেশি হিসেবে বোর্ড ব্রেকিং, স্পিড কিক, স্প্যারিং এবং এক্স টুতে গোল্ড মেডেল পাওয়া সৌভাগ্যের। তিনি আরও বলেন, আমি কঠোর পরিশ্রম করে ভবিষ্যতে আরও ভালো কিছু করবো।
স্টেট তায়কোয়ান্দো টুর্নামেন্টে মোট ২০০ জন অংশগ্রহণকারী অংশ নিয়ে থাকে। আয়াস চারটি ইভেন্টের চারটিতেই গোল্ড মেডেল জেতেন।
আয়াস ওয়াফাহ নিউইয়র্কের কুইন্সের সানিসইডের আই এস ওয়ান টুয়েন্টি ফাইভের গ্রেড সেভেনে পড়ছেন।
এনআরবি৩৬৫/এমএএম
[প্রিয় পাঠক, NRB365-এ আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন hellonrb365@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]